Friday, June 26, 2026

সরস্বতী পুজো নিয়ে ধুন্ধুমার বেলুড়ের লালবাবা কলেজে

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলার দিনই ঝামেলা বাধল বেলুড়ের লালবাবা কলেজে । কলেজের সরস্বতী পুজো কাদের দখলে থাকবে তা নিয়ে বিরোধের সূত্রপাত (Lalbaba college clash)। বচসা  হাতাহাতিতে পৌঁছয়। কলেজ চত্বরের মধ্যেই ব্যাপক মারধর করা হয় এক ছাত্রী ও ছাত্রকে । পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

বিপত্তি বাধে শনিবারের সরস্বতী পুজোর দায়িত্ব নিয়ে। কলেজের প্রাক্তন এক ছাত্রনেতা ও তাঁর অনুগামীরা ভিতরে ঢোকার চেষ্টা করলে বর্তমান পড়ুয়ারা তাঁদের বাধা দেন। তা নিয়েই দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়।
করোনাকালে কলেজ সংসদের নির্বাচনও হয়নি। মনোনীত সদস্য নিয়ে সংসদ গঠন হলেও এই কলেজে এখনও কমিটি তৈরি হয়নি। কলেজ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজো নিয়ে বুধবার অধ্যক্ষ সঞ্জয় কুমারের সঙ্গে ছাত্রদের একটি বৈঠক ছিল। সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদ এখানে একটি ইউনিট গড়ে।

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...