Wednesday, June 24, 2026

এবার মেট্রো রেলে শোনা যাবে নস্টালজিক গান !

Date:

Share post:

করোনা  ভাইরাস এখন অনেকটাই নিয়ন্ত্রণে । দীর্ঘদিন পর ফের স্বাভাবিকের পথে কলকাতা মেট্রো।আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, মেট্রোর সব রেক হবে এসি।এবার নয়া উদ্যোগ নিল মেট্রো রেল। আগে মেট্রোর মধ্যে অ্যাড্রেস সিস্টেম থেকে শুধুমাত্র জরুরি ঘোষণা করা হতো। আর পরবর্তী স্টেশনের নাম ঘোষণা করা হতো। এবার সেখানেই যাত্রীদের গান শোনানো হবে।

এখন থেকে মেট্রোয় উঠলেই শুনতে পাবেন গান। যাত্রীদের যাত্রাপথের ক্লান্তি কাটাতে এই নয়া উদ্যোগ মেট্রো রেল কর্তৃপক্ষের।নস্টালজিক গানের সুর মুর্ছনায় মেতে যাত্রীরা পৌঁছে যাবেন গন্তব্যে।কয়েকদিনের মধ্যেই এই পরিষেবা যাত্রীদের দেওয়া হবে বলে জানা গিয়েছে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বেশ কিছু নিত্যযাত্রী এই পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনে নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

Related articles

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...