Saturday, April 4, 2026

হলোগ্রাম মূর্তি নেভায় সাফাই কেন্দ্রের, ‘জেনেশুনে নেতাজিকে অপমান’ পাল্টা তৃণমূল

Date:

Share post:

ইন্ডিয়া গেটে নেতাজির(Netaji) হলোগ্রাম মূর্তি নেভার ঘটনায় অবশেষে সাফাই দিল কেন্দ্রীয় সরকার(Central govt)। জানানো হয়েছে খারাপ আবহাওয়ার জন্য নিয়ম মেনে বন্ধ রাখা হয়েছে হলোগ্রাম। যদিও কেন্দ্রের সাফাই ধোপে টিকছে না। পাল্টা তৃণমূলের(TMC) তরফে জানানো হয়েছে যদি তাই হয় তবে মধ্যরাতে কেন তা আবার জ্বালিয়ে দেওয়া হল। এরা জেনেশুনে নেতাজি অপমান করছে।

নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইন্ডিয়া গেটে ঢাকঢোল পিটিয়ে নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিছুদিন তার পরেই হঠাৎ করে তা ফের নিভিয়ে দেওয়া হয়। এই ঘটনায় বৃহস্পতিবার ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেন তৃণমূল সাংসদরা। প্রতিবাদের জেরে মাঝরাতে তা ফের জ্বালিয়ে দেয় সরকার। হলোগ্রাম মূর্তি নেভানো প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে সংস্কৃতি মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানান, “ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি নিয়ে রাজনীতি করার কোনও প্রশ্নই নেই। গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার খারাপ আবহাওয়ার দরুন নিয়ম মেনেই হলোগ্রাম বন্ধ রাখা হয়েছিল। কিন্তু গতকাল মাঝরাত থেকেই আবার তা চালু করে দেওয়া হয়।”

আরও পড়ুন:উস্কানি দিচ্ছেন রাজ্যপাল: ধনকড়ের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার ঘোষণা পার্থর

যদিও কেন্দ্রীয় সরকারের এই দাবি একেবারেই মানতে নারাজ তৃণমূল। শুক্রবার এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, “যদি তাই হয় তবে সন্ধ্যায় আমরা ছয় জন সাংসদ সেখানে গিয়ে দেখলাম আলো নেভানো মাঝরাতে হঠাৎ করে জ্বালিয়ে দেওয়া হলো কীভাবে? এর অর্থ এরা জেনেশুনে নেতাজিকে অপমান করছে। যারা নেতাজির মত একজন বীর স্বাধীনতাযোদ্ধাকে অপমান করে তারা পাপি।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...