Wednesday, June 24, 2026

উস্কানি দিচ্ছেন রাজ্যপাল: ধনকড়ের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার ঘোষণা পার্থর

Date:

Share post:

টুইট বাণ থামছে না রাজ্যপাল জগদীপ ধনকড়ের(Jagdeep Dhankar)। এ দিন সকালেও টুইটে রাজ্যের মুখ্যমন্ত্রীকে(chief minister) তোপ দেগেছেন তিনি। এই পরিস্থিতিতে তৃণমূলের তরফে জানানো হলো, আসন্ন বাজেট অধিবেশনে রাজ্য বিধানসভায় রাজ্যপালের(Govornar) বিরুদ্ধে প্রস্তাব আনবে শাসকদল। শুক্রবার সাংবাদিক বৈঠক করে রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার কথা ঘোষণা করেন তৃণমূল(TMC) মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)।

বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকের পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার এর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথনের বিষয়টি নিয়ে দিন সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা যায় রাজ্যপালকে। আইএএস ও আইপিএসদের সংগঠনকে ট্যাগ করে টুইটে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজ্যপাল লিখেছেন, কী উদ্বেগজনক পরিস্থিতি। সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের এসপিকে জিজ্ঞেস করছেন, রাজ্যপাল আপনাকে ফোন করেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দুর্ভাগ্যজনক। পুলিশের মেরুদণ্ডে আঘাত মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন:কামারহাটি পুরভোটে প্রার্থী মদন মিত্রের পুত্রবধূ

এরই প্রত্যুত্তরে এদিন সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “কার মেরুদণ্ড সোজা সেটা তো মানুষ দেখছেন। নির্বাচিত সরকারের বিরুদ্ধে পুলিশকে উস্কানি দিচ্ছেন রাজ্যপাল। এভাবে  সংবিধান বিরোধিতার কাজ রাজ্যপাল  করে যাচ্ছেন। নির্বাচিত সরকারের বিরোধিতায় পুলিশ-প্রশাসনকে রাজ্যপাল উস্কানি দিচ্ছেন। এর প্রতিবাদে রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...