Saturday, May 30, 2026

রাজভবন-কাণ্ডে আরও ৪ জনকে তলব লালবাজারের!

Date:

Share post:

রাজভবনের শ্লীলতাহানি (Molestation in Rajbhawan) কাণ্ডে এবার আরও কড়া পদক্ষেপ লালবাজারের। অভিযুক্ত তিন কর্মীর বিরুদ্ধে আগেই এফআইআর দায়ের করা হয়েছিল এবার, আরও চারজনকে তলব করলো কলকাতা পুলিশ (Kolkata Police)। লালবাজার সূত্রে খবর সিআরপিসি (CRPC) ১৬০ নোটিশ দিয়ে এক চিকিৎসক সহ তিন রাজভবনের কর্মীকে তলব করা হয়েছে।

রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করার পরই অনুসন্ধান কমিটি গঠন করা হয় কলকাতা পুলিশের তরফে। এরপরই রাজভবনের তিনজন কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৬৬ ও ৩৪১ ধারায় সরকারি কর্মীকে নিগ্রহ এবং বলপূর্বক আটকে রাখার অভিযোগে মামলা রুজু করা হয়। এবার আরও ৪ জনকে নোটিশ পাঠালো লালবাজার (Lalbazar)।


 

Related articles

সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের

বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি নিয়ে নজিরবিহীন টানা পোড়েন। তৃণমূলের পরিষদীয় দলের বিধায়কদের সই না মেলা নিয়ে প্রতিদিন সিআইডি...

খুনের চেষ্টা! অভিষেকের উপর হামলায় সরব অখিলেশ, বিজেপির বিরুদ্ধে সরব খাড়গে

রাজ্যে বিজেপি সুশাসনের দাবি জানাচ্ছে প্রতিদিন। বিজেপি রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্য়ে কোনও ভোট পরবর্তী হিংসার...

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...

দিল্লিতে বানচাল পাকিস্তানি হামলার ছক! পুলিশের জালে ৯ সন্দেহভাজন জঙ্গি

দিল্লি (Delhi), মুম্বইসহ একাধিক মেট্রো শহরে (Metro City) বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল...