Wednesday, June 24, 2026

ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ দর্শকশূন‍্য ম‍্যাচ করার কোন চিঠি পাইনি,বললেন অভিষেক ডালমিয়া

Date:

Share post:

১৬ ফেব্রুয়ারি থেকে ইডেনে ( Eden) বসতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ( India-west indies) তিন ম‍্যাচের টি-২০ (T-20) সিরিজের আসর। সেই তিন ম‍্যাচের টি-২০ সিরিজ দর্শকশূন্য  রাখার চিঠি এখনও পায়নি সিএবি (Cab)। শুক্রবার বিকেলে এমনটাই জানালেন সিএবি প্রেসিডেন্ট (CAB President)অভিষেক ডালমিয়া (Avishek Dalmiya)। তিনি জানিয়েছেন এই বিষয়ে কোনও চিঠি এখনও বিসিসিআইয়ের (Bcci) তরফ থেকে পায়নি।

শুক্রবারই এক সংবাদমাধ্যমে বিসিসিআই প্রধান ( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly) জানিয়েছিলেন, ইডেন দর্শকশূন্য থাকবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়। আর এই খবর নাকি সংবাদমাধ্যমের থেকে জানতে পারেন সিএবি প্রধান অভিষেক ডালমিয়া। এই নিয়ে তিনি বলেন, “সংবাদমাধ্যমে জানলাম ইডেনে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে তিনটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ হওয়ার কথা সেখানে দর্শক থাকতে পারবে না। তবে আমরা এখনও পর্যন্ত বোর্ডের তরফে কোনও চিঠি পাইনি। তাই এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেব না।”

১৬, ১৮ এবং ২০ ফেব্রুয়ারি ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ তিনটি টি-২০ ম্যাচের আসর বসতে চলেছে ইডেনে। তার আগে তিন ম‍্যাচের একদিনের সিরিজ বসতে চলেছে আমেদাবাদে। সেই একদিনের সিরিজে দর্শক থাকবে না তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন:Sourav Ganguly: ‘আমি সেই কাজটাই করি যা BCCI-এর সভাপতির করা উচিত’: সৌরভ

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...