Monday, May 18, 2026

ভারত-বাংলাদেশ সীমান্তের “নো-ম্যানস ল্যান্ড”-এ চালু বিনামূল্যের টোটো পরিষেবা

Date:

Share post:

উত্তর চব্বিশ পরগনার বসিরহাট ঘোজাডাঙায় ভারত-বাংলাদেশ বর্ডারের “নো-ম্যানস ল্যান্ড”-এ চালু হল বিনামূল্যের টোটো পরিষেবা। বিনামূল্যে নতুন এই পরিষেবা পেয়ে আপ্লুত দু’দেশের মানুষ। এতদিন পর্যন্ত পাসপোর্ট জমা দুই দেশের নাগরিকদের “নো-ম্যান্স ল্যান্ড”-এর উপর দিয়ে পায়ে হেঁটেই এপার-ওপার যাতায়াত করতে হতো। এবার ঘোজাডাঙা ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টের উদ্যোগে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে চালু হল টোটো পরিষেবা।

সাধারণ মানুষ থেকে শুরু করে বয়স্ক, রোগী, শিশু, মহিলাদের প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে যেতে হত অন্য দেশে। এছাড়া অন্য কোনও উপায় ছিল না। এখন থেকে সম্পূর্ণ বিনামূল্যে টোটোতে চড়ে যাওয়া যাতায়াত করা যাবে দুই দেশের মধ্যে।

আরও পড়ুন- SSC-তে ভুয়ো নিয়োগ, ‘গ্রুপ ডি” চাকরি বাতিল করল হাইকোর্ট

 

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...