Tuesday, June 9, 2026

SSC-তে ভুয়ো নিয়োগ, ‘গ্রুপ ডি” চাকরি বাতিল করল হাইকোর্ট

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের ভুয়ো নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই রায় দিয়েছেন। ভুয়ো নিয়োগের জন্য সরকারের খরচ হওয়া টাকা পুনরুদ্ধারের নির্দেশও দিয়েছেন বিচারপতি। কার সুপারিশে গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছিল তা নিয়ে টানাপোড়েনের মধ্যেই প্রথমবার চাকরি বাতিল করার মতন কড়া সিদ্ধান্ত নিল হাইকোর্ট।

মেয়াদ উত্তীর্ণ একটি প্যানেল থেকে নারাজোল এ.এল.খান বিদ্যালয়ে গ্রুপ ডি পদে চাকরি পান এক ব্যক্তি। অভিযোগ উঠেছিল স্কুল সার্ভিস কমিশনের সুপারিশেই এই চাকরিটি দেওয়া হয়। এই নিয়ে মামলা গড়ায় হাইকোর্ট অবধি। সেখানে অবশ্য কমিশন হলফনামা দিয়ে জানায় এই ব্যাপারে কাউকেই কোনোরকম সুপারিশ দেয়নি তারা। তবে স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ ছাড়া কার নির্দেশে ভুয়ো চাকরিতে যোগ দিলেন ওই ব্যক্তি, তারপর থেকেই জোরদার হতে থাকে এই প্রশ্ন। ভুয়ো চাকরি প্রাপককে দেওয়া হয় আত্মপক্ষ সমর্থনের সুযোগও। ভুয়ো নিয়োগ পত্রটির উৎসের তদন্ত করারও নির্দেশ দেন বিচারপতি।

পুরো বিষয়টির তদন্ত করার জন্য ৪ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বানানোর নির্দেশও দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সমস্ত নথিপত্র এই দলের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। রাজ্যে বহুদিন ধরে বন্ধ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। এখনও নিয়োগ হয়নি মেধা তালিকায় নাম থাকা হবু শিক্ষকদের। তারই মধ্যে এহেন ভুয়ো চাকরির ঘটনায় কার্যতই উত্তেজনা ছড়ায়। এই ঘটনা সামনে আসার পরই আবারও নিয়োগের দাবিতে সরব হয়েছেন এসএসসি পাস করা হবু শিক্ষক শিক্ষিকারা।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...