Monday, April 6, 2026

Maldah : মালদহ হাসপাতালে সিঁড়ি থেকে পড়ে মৃত্যু শিশুর

Date:

Share post:

ছ’তলার সিঁড়ির রেলিং থেকে বেসামাল হয়ে পড়ে মৃত্যু হল ৮ বছরের এক শিশুর। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে মালদহ মেডিকেল কলেজের আউটডোর বিল্ডিং-এ। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট  পুলিশ ক্যাম্পের কর্মীরা এসে মৃত শিশুকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। এই ঘটনায় মেডিকেল কলেজের আউটডোরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।


জানা গিয়েছে মৃত শিশুর নাম হরষিত সিং (৮)। বাবার নাম বলবীর সিং । বাড়ি বিহারের কাটিহারে। মালদহের বুড়াবুড়িতলা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ওই সিং পরিবার । মেডিকেল কলেজের সামনে একটি ঝালমুড়ির দোকান  রয়েছে বলবীরের। এদিন সকালে বাবার সঙ্গে দোকানে এসেছিল ছেলেটি। এরপর অভিভাবকদের অলক্ষ্যেই মেডিকেল কলেজের আউটডোরের ছ’তলায় উঠে যায় ওই শিশুটি। সেখান থেকে খেলার ছলে সিঁড়ির রেলিং বেয়ে নামতে গিয়ে ওপর থেকে তিনতলায় পড়ে মাথায় আঘাত পায়। ঘটনাস্থলেই মৃত্যু ওই শিশুটির।
মৃত শিশুর বাবা জানিয়েছেন, ছেলের মৃগী রোগ ছিল বলে ওকে চোখে চোখেই রাখতাম । এদিন আমার নজর এড়িয়ে ছেলে আউটডোরের ছ’তলায় উঠে যায়। তারপর সেখান থেকেই পড়ে গিয়ে মৃত্যু হয় ছেলের। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল গভীর রাত থেকেই প্রবল ঝড় বৃষ্টি চলছে । যার ফলে আউটডোরে রোগীদের ভিড় ছিল না । এর ফাঁকেই এই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...