Friday, April 3, 2026

কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা জ্যোতিরাদিত্যের

Date:

Share post:

রাজ্যে এসে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় বাজেটে ভূয়সী প্রশংসা করলেন অসামরিক পরিবহন মন্ত্রী তথা বিজেপি (Bjp) নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)। রবিবার, এই সাংবাদিক বৈঠকে জ্যোতিরাদিত্য ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya), প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী, বিধায়ক অগ্নিমিত্রা পাল। এবারের কেন্দ্রীয় বাজেটকে ‘শূন্য’ বলে কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সুরে সুর মিলিয়ে এই বাজেটকে অন্তঃসারশূন্য এবং সাধারণ মানুষের জন্য কোন সুরাহা নেই বলে অভিযোগ করেছে বিরোধীরা। এই অভিযোগ খণ্ডন করতেই এ দিন সাংবাদিক বৈঠক করেন জ্যোতিরাদিত্য তার কথায় এবারের বাজেটে নাকি কর্মসংস্থানের সুযোগ রয়েছে একইসঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বাংলাকে যে বরাদ্দ বাড়ানো হয়েছে সে বিষয়টিও তুলে ধরেন জ্যোতিরাদিত্য (Jyotiraditya Scindia) অথচ প্রকল্পগুলির পড়া কমানো হয়েছে সে কথা তার বক্তব্য নেই।

আরও পড়ুন-”প্রেম-শ্রদ্ধা-প্রার্থনা”, লতাকে দেখেই তানপুরা নিয়ে অনুশীলন শুরু এ আর রহমানের

জ্যোতিরাদিত্য মতে, অসমরিক পরিবহন ক্ষেত্রে যোগাযোগ বাড়লে তাতে রাজ্যের উন্নতি হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পের রূপায়িত করতে রাজ্য সরকারকে জমিজট কাটাতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এবারের কেন্দ্রীয় বাজেট বাংলার ক্ষেত্রে এই বাজেটে বহু সম্ভাবনা রয়েছে বলেও মত সুকান্ত মজুমদারের।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...