Wednesday, June 24, 2026

Mamata Bandyopadhaya: লতাজির দেওয়া মা কালীর লকেট যত্নসহকারে রেখে দিয়েছি

Date:

Share post:

যে কোনও মৃত্যুই শোকের। যে কোনও মানুষকেই একটা সময়ে চলে যেতে হয়। লতা মঙ্গেশকর মহীরূহ। তাঁর মৃত্যু অপূরণীয় ক্ষতি। ৯২ বছর বয়স হয়েছিল। যে কোনও মানুষকেই চলে যেতে হয়। লতা মঙ্গেশকরের চলে যাওয়াটা নিশ্চিতভাবে একটা ইতিহাস। একটা যুগের পরিসমাপ্তি।

আরও পড়ুন:Lata Mangeshkar: “ভারতরত্ন লতাজির গানে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ফুটে উঠত: রাষ্ট্রপতি

বাংলা সংগীতে তাঁর অবদান ভোলার নয়। খুব যদি ভুল না করি তাঁর প্রথম রেকর্ড করা বাংলা গান ‘আকাশ প্রদীপ জ্বলে’।আমি সিন্থেসাইজার বাজাই। বাজানা শুরু করি এই গানটা দিয়ে। ফলে লতা মঙ্গেশকরের সঙ্গে আমার যোগাযোগটা ওখান থেকে শুরু হয়। লতা-হেমন্তের গান, ডুয়েট গান শুনে আমরা বড়ো হয়েছি। কতো বিখ্যাত গান তিনি গেয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায়, শিবদাস বন্দ্যোপাধ্যায়, নচিকেতা ঘোষ, গৌরিপ্রসন্ন মজুমদার, সলিল চৌধুরীর কথায় ও সুরে গান মানুষের মুখে মুখে ফেরে। বাংলা ফিল্মে উত্তম-সুচিত্রা-সুপ্রিয়ার স্বর্ণযুগে তাঁর গান ছিল এককথায় যুগান্তকারী। বলিউডের  কথা তো বলার কিছু নেই। প্রায় আট দশক ধরে তাঁর সঙ্গীত জীবন আবর্তিত হয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘিরে। তার সঙ্গে অন্য ভাষার গান তো আছেই।

আমার সঙ্গে যোগাযোগ ছিল। আমি চেয়েছিলাম বাংলার সর্বোচ্চ সম্মান তাঁকে দিতে। উনি খুশি হয়ে ধন্যবাদ জানিয়ে ফোন করেছিলেন। শারীরিক অবস্থার কারণে আসতে পারবেন না জানিয়েছিলেন। যদিও বলেছিলেন, আসতে পারলে খুব ভালো লাগতো। ২০১১ সালে আমাকে মা কালীর ছবি দেওয়া একটি লকেট পাঠিয়েছিলেন।অন্য সব কিছু দিয়ে দিলেও এটি ওঁনার স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। আমি এই বিরাট সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধা জানাতে আগামিকাল, সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছি।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...