Saturday, April 4, 2026

Saraswati Puja : দু’ মণ বাদামের খোসায় পূজামণ্ডপ ; কৌতুহলীদের ভিড়

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

 

রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জে বাদামের খোসা দিয়ে সরস্বতী পুজোর মণ্ডপ তৈরি করা হয়েছে। পুরসভার নয়াপাড়ায় বাদামের খোসা দিয়ে তৈরি এই মণ্ডপ দেখতে উৎসুক মানুষের সমাগম হয়। প্রায় ৮০ কেজি বাদামের খোসায় তৈরি করা হয়েছে মণ্ডপ। একটি বাদামের খোসার ভিতর রাখা হয়েছে প্রতিমাকে।

নবীন সংঘ নামে একটি সংগঠনের ৩৫ জন যুবক প্রায় দেড় মাস কাজ করে এই মণ্ডপটি তৈরি করেছে। প্রতি কেজি ৭০ টাকা বাদামের খোসায় মোট খরচ পড়েছে ৫ হাজার ৬০০ টাকা। আর আনুষঙ্গিক সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা।

জানা গিয়েছে, প্রতিমায় বাদামের খোসার পাশাপাশি গম ব্যবহার করা হয়েছে। কাঠের ওপর আঠা দিয়ে খোসা লাগানো হয়েছে। ফাঁকা স্থানগুলোতে ব্যবহার করা হয়েছে কাঠের গুড়ো।

খুবই সূক্ষ্মভাবে কাজটি করতে হয়েছে।

 

নবীন সংঘের সব সদস্য কাজল চন্দ্র দাসের নেতৃত্বে কাজ করেছেন। এখানে কোনো পেশাদার শিল্পী নেই। আমাদের সংঘের সদস্যরা কেউ কাঠমিস্ত্রি, কেউ চাকরিজীবী বা ব্যবসায়ী। দিনরাত খেটে প্রায় দেড় মাস সময় লেগেছে গেটসহ পুজোমণ্ডপ তৈরিতে।

সংগঠনটির সাধারণ সম্পাদক কাজল চন্দ্র দাস বলেন, নবীন সংঘের সভাপতি ড. দীনেশ মণ্ডলের বাড়িতে আমরা সব সময় সরস্বতী পূজার আয়োজন করি। প্রতিমা এনেছি শহরের মুন্সিরহাট থেকে। তারপর প্রতিমা সাজানোর কাজ করতে হয়েছে। দেড় মাসের বেশি সময় ধরে কাজ করছি।

এর আগেও আমরা ৫০ হাজার কফির কাপ দিয়ে প্রতিমা গড়েছিলাম। এবার ককশিট, কাঠের গুঁড়া, দড়ি দিয়ে সাজানো হয়েছে প্রতিমা ও পূজার মঞ্চ। তবে প্রধান উপাদান বাদামের খোসা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...