Saturday, June 20, 2026

আসন্ন রঞ্জি ট্রফির জন্য দল ঘোষণা বাংলার, দলে রবি কুমার

Date:

Share post:

আসন্ন রঞ্জি ট্রফির ( Ranji Trophy) জন্য ২২ জনের দল বেছে নিল বাংলা ( Bangla)। দলে সুযোগ পেলেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ( U-19 World cup)  দুরন্ত পারফরম্যান্স করা তরুণ বাঁহাতি পেসার রবি কুমার ( Ravi Kumar)। রয়েছেন অভিষেক পোড়েলও। রয়েছেন রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি। বাংলা দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ।

মঙ্গলবার সিএবির পক্ষ ঘোষণা করা হল আসন্ন রঞ্জি টফির জন‍্য ২২ জনের নাম। এবারের দলে সুযোগ পেলেন রবি কুমার, অভিষেক পোড়েল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে রিজার্ভ দলে ছিলেন অভিষেক। তরুণদের সুযোগ দেওয়া হয়েছে দলে। দলের অধিনায়ক অভিমন্যু। এছাড়াও রয়েছেন অভিজ্ঞ সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি। কটকে রঞ্জি ট্রফির লিগ পর্বের ম্যাচ খেলবে বাংলা।

একনজরে বাংলা দল: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, অভিষেক রমন, সুদীপ ঘরামি, অভিষেক দাস, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায় চৌধুরী, অভিষেক পোড়েল, শাহবাজ আহমেদ, সায়ন শেখর মণ্ডল, আকাশ দীপ, ঈশান পোড়েল, মুকেশ কুমার, কাজী জুনেইদ সইফি, শাকির হাবিব গাঁধী, প্রদিপ্ত প্রামানিক, গীত পুরি, নীলকণ্ঠ দাস, করণ লাল এবং রবি কুমার।

আরও পড়ুন:Atk Mohunbagan: হায়দরাবাদকে ২-১ গোলে হারাল বাগান ব্রিগেড

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...