Tuesday, June 23, 2026

SSC: মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ, এসএসসি-র হলফনামা চাইল হাইকোর্ট

Date:

Share post:

শিক্ষক নিয়োগ নিয়ে এসএসসি-র বিরুদ্ধে নতুন করে অভিযোগ সামনে এল। এসএসসি-র (Staff Selection Commission) বিরুদ্ধে অভিযোগ, প্যানেল মেয়াদ শেষ হয়ে গেলেও, সেখান থেকে শিক্ষক পদে চাকরি দেওয়া হয়েছে। তা-ও আবার এসএমএস করে ডেকে এনে। অভিযোগ সামনে আসতেই এসএসসির হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
এর আগে এসএসসি-র গ্রুপ-ডি ও গ্রুপ-সি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। মামলাগুলি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন অবস্থায় রয়েছে। বিচারবিভাগীয় একটি অনুসন্ধান কমিটিকে দিয়ে তদন্ত করাচ্ছে হাইকোর্ট। তদন্তের জন্য ওই কমিটিকে আরও দু’মাস সময়ও দেওয়া হয়েছে। এর মধ্যেই ফের অভিযোগ ওঠায়, অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন।
মূলত, নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়েই অভিযোগ করা হয়েছে। মামলাকারীর অভিযোগ, এসএমএস করে ডেকে এনে, নিয়ম বহির্ভূত ভাবে চাকরি দেওয়া হয়েছে।
২০১৯-এর ১৮ ডিসেম্বর নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের প্যানেলের মেয়াদ শেষ হয়ে যায়। এর প্রায় আট মাস বাদে ২০২০-র ৩ অগস্ট কী ভাবে এসএমএস করে অফিসে ডেকে চাকরির সুপারিশপত্র দিল স্কুল সার্ভিস কমিশন, তা নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ‘প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর এ ভাবে এসএমএস করে নিয়োগপত্র দেওয়ার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই।’
১৬ ফেব্রুয়ারি মধ্যে স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...