Wednesday, June 10, 2026

লতা মঙ্গেশকরের ভাইকে রেডিও-র চাকরি থেকে বরখাস্ত করেছিল কংগ্রেস! কী বলছেন মোদি

Date:

Share post:

প্রয়াত লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) ভাইকে (Hridaynath Mangeshkar) অল ইন্ডিয়া রেডিও-র চাকরি থেকে বরখাস্ত করেছিল কংগ্রেস (Congress)। মঙ্গলবার রাজ্যসভায় এভাবেই কংগ্রেসকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

দিন দুয়েক আগে প্রয়াত হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। এবার তাঁর আবেগকে কাজে লাগালেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার ‘কণ্ঠরোধ’-এর অভিযোগ করেছেন কংগ্রেস নেতারা। এবার কৌশলে করে কংগ্রেসের (Congress) বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। বললেন, “লতা মঙ্গেশকরজির প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। এবার আপনাদের একটা কথা বলি, গোয়াতে কংগ্রেস শাসন থাকাকালীন তাঁর ভাই হৃদয়নাথ মঙ্গেশকরকে অল ইন্ডিয়া রেডিও-র চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। কারণ, বীর সাভারকরের কবিতা পাঠ করেছিলেন তিনি (Hridaynath Mangeshkar)।”

আরও পড়ুন-সংসদে ভাষণ নিয়ে মোদিকে নিশানা কেজরিওয়ালের, টুইটে বাকযুদ্ধে ২ মুখ্যমন্ত্রী

এরসঙ্গে প্রয়াত সঙ্গীতিশিল্পী কিশোর কুমার এবং গীতিকার মাজরুহ সুলতানপুরির প্রসঙ্গ টানেন প্রধানমন্ত্রী। মোদির বলেন, “জরুরি অবস্থা চলাকালীন ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) সামনে মাথানত না করায় রেডিও-তে গান গাওয়া থেকে নিষিদ্ধ করা হয় কিশোর কুমারকে। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর (Former PM Jawaharlal Nehru) সমালোচনা করায় ১৯৪৯ সালে গীতিকার মাজরুহ সুলতানপুরিকে জেলে যেতে হয়েছিল।”

 

Related articles

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই...

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...