Thursday, February 12, 2026

হয়রানি রুখতে কড়া দাওয়াই: পরিষেবা না দিলে এবার সরকারি কর্মীর ১০ হাজার টাকা জরিমানা

Date:

Share post:

সরকারি কর্মীদের(Govt employee) কাজে ফাঁকি আটকাতে এবার কঠোর হচ্ছে রাজ্য সরকারে(State govt)। সাধারণ মানুষকে তার প্রাপ্য পরিষেবা না দিয়ে যদি বঞ্চিত করা হয় সে ক্ষেত্রে সেই সরকারি কর্মীকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা। সম্প্রতি এমনই উদ্যোগ নিচ্ছে নবান্ন(Nabanna)। এক্ষেত্রে ‘পশ্চিমবঙ্গ জন পরিষেবা অধিকার আইন, ২০১৩’-তে বদল আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। ইতিমধ্যেই এই সংক্রান্ত আইনের খসড়া জমা পড়েছে রাজ্য আইন দপ্তরে। সমস্ত দিক বিবেচনা করে তারপর তাতে প্রাথমিক ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপেক্ষা শুধু মুখ্যমন্ত্রীর সম্মতির। অনুমতি পেয়ে গেলেই আইন পরিবর্তনের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যাবে।

পশ্চিমবঙ্গের একটা সময় ছিল যখন সরকারি কর্মীদের মানসিকতা পৌঁছে গিয়েছিল ‘আসি যাই মাইনে পাই’। তবে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ভয়াবহ এই সংস্কৃতি ভাঙার উদ্যোগ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৩ সালে বিধানসভায় পাশ হয় ‘জন পরিষেবা অধিকার আইন’। উদ্দেশ্য একটাই, সরকারি দপ্তরে এসে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন। প্রায় সবক’টি দপ্তরকেই আনা হয় ওই আইনের আওতায়। সরাসরি মানুষের স্বার্থ জড়িত রয়েছে এই ধরনের দপ্তর গুলিতে দেওয়া হয় বাড়তি গুরুত্ব। যেকোনো পরিষেবা দিতে সর্বোচ্চ কত সময় লাগবে তার হিসেব চাওয়া হয় আধিকারিক ও কর্মীদের কাছে। সেই অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার বিজ্ঞপ্তি প্রকাশ করে দফ্তরগুলি। পুরসভা ও গ্রাম পঞ্চায়েতকেও আনা হয় এর আওতায়।

আরও পড়ুন:West Bengal: কাঁথি পুরভোটে বিজেপির টিকিট পেলেন না অধিকারী পরিবারের কোনও সদস্য

২০১৩ সালের সেই আইন অনুযায়ী নির্ধারিত দিনের মধ্যে পরিষেবা না পেলে অভিযোগ জানাতে পারবেন যে কেউ। কার কাছে নালিশ করতে হবে সে কথাও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। সুরাহা না পেলে উচ্চ পদাধিকারীরা কাছেও আবেদন জানানো যাবে যদি গাফিলতি প্রমাণিত হয় সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা। গোটা বিষয়টি দেখভালের জন্য গড়া হয় ‘রাইট টু পাবলিক সার্ভিস কমিশন’। যদিও তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কিছু ক্ষেত্রে এখনো গাফিলতি রয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় আইন পরিবর্তনের উদ্যোগী হয়েছে রাজ্য সংশ্লিষ্ট আইনে মূলত দু’টি বদল চাওয়া হয়েছে। প্রথমত, জরিমানার অঙ্ক এক হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা। দ্বিতীয়ত, কমিশনের দায়িত্ব ও অধিকার আরও বাড়ানোর আর্জি। কেমন অধিকার? যদি কোনও নাগরিক অভিযোগ জানিয়েও সুরাহা না পান, সেক্ষেত্রে যাতে কমিশন হস্তক্ষেপ করতে পারে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে এই প্রস্তাবে আপত্তি নেই আইন দপ্তরের। তবে চূড়ান্ত অনুমোদন দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।

spot_img

Related articles

বাংলা বলার অপরাধে খুন পরিয়ায়ী শ্রমিক! আইন আনুক কেন্দ্র: সুখেন-খুনে কেন্দ্রকে চ্যালেঞ্জ চন্দ্রিমা-ব্রাত্যর

ফের ডবলইঞ্জিনের জোট সরকারের রাজ্যে খুন বাংলাভাষী পরিযায়ী শ্রমিক। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার অপরাধে মহারাষ্ট্রের পুনেতে (Pune,...

ফারহানকে ক্ষতিপূরণ দেবেন না রণবীর, বলিউডে বাড়ছে ‘ডন’ বিতর্ক

সাফল্যে মাথা ঘুরে গেছে রণবীর সিংয়ের (Ranveer Singh)! ইচ্ছেমতো প্রযোজক পরিচালকদের সঙ্গে কথার খেলাপ করছেন 'ধুরন্ধর' অভিনেতা? বলিউডে...

রাস্তায় চাকা গড়ালেই বেজে উঠবে মিউজিক! দেশের প্রথম সুরেলা সড়ক মুম্বইয়ে

বিশেষ মিউজিক্যাল স্ট্রিপের উপর দিয়ে গাড়ির চাকা গড়ালেই বেজে উঠবে 'জয় হো' সুর। গাড়ির কাচ বন্ধ থাকলেও দিব্যি...

ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে বিশ্বকাপে দুর্নীতি! অবিক্রিত নরম পানীয় ফের বোতলবন্দি

বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে টি২০ বিশ্বকাপের (T20 World Cup )দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগে বিতর্কে...