Tuesday, June 23, 2026

পুরসভা নির্বাচনের মুখে শিলিগুড়ি জুড়ে বিজেপির পোস্টারে তৃণমূলকে জেতানোর বার্তা ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

আর মাত্র কয়েকদিন বাকি। তারপরই শিলিগুড়ি পুরসভার নির্বাচন। এর মধ্যেই শিলিগুড়ি জুড়ে বিজেপির নামে অভিনব পোস্টার পড়ল। সেই পোস্টার ঘিরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। কারণ, সেই পোস্টারে লেখা হয়েছে, ‘‌পুরনো বিজেপি দিচ্ছে ডাক/ এবার শিলিগুড়িতে দিদিই থাক’‌, ‘‌গদ্দার হঠাও বিজেপি বাঁচাও’‌। এখন আদি বিজেপি নেতাদের সঙ্গে নব্যদের দ্বন্দ্ব চলছে।এই ঘটনায় সেটাই বেআব্রু হয়ে পড়ল।গোটা জেলায় এখন হাসির রোল উঠেছে।এই পোস্টার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

বুধবার সকালেই ২৪ নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় দেখা গিয়েছে সেই পোস্টার। একটি পোস্টারে লেখা, ‘পুরনো বিজেপি দিচ্ছে ডাক, শিলিগুড়িতে এবার দিদিই থাক।’ অর্থাৎ গেরুয়া শিবিরের পোস্টারে তৃণমূলকে জেতানোর বার্তা দেওয়া হয়েছে। এই পোস্টার স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিচ্ছে, বিজেপি অন্তর্দ্বন্দ্ব নিয়ে। ওই ওয়ার্ডে প্রার্থী বিধায়ক শঙ্কর ঘোষ। আদি বিজেপি কি তাঁকে চায় না? সেই প্রশ্নই সামনে আসছে।

আরও পড়ুন- Viral: স্ত্রীয়ের কাটা মুন্ডু হাতে রাস্তায় ঘুরল স্বামী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

ইতিমধ্যেই এই ঘটনার শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। আর এদিকে, শহরে প্রচারে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন। এরই মাঝে এইধরনের পোস্টারে কিছুটা হলেও অস্বস্তিতে গেরুয়া শিবির।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...