Friday, April 3, 2026

Hoogli: নিজের সৃষ্টি তুলে দেওয়া হল না সুরসম্রাজ্ঞীর হাতে, আক্ষেপ রয়ে গেল কোলাজ-শিল্পী তপনের

Date:

Share post:

সুমন করাতি, হুগলি: বছর পাঁচেক আগে রং ছাড়াই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangheskar) রঙিন ছবি তৈরি করেছিলেন হুগলির (Hoogli) ব্যান্ডেলের বাসিন্দা তপন সাহা (Tapan Saha)। সেই ছবিতে তৈরি করতে শিল্পীর সময় লেগেছিল টানা দু’মাস। ইচ্ছে ছিল ছবিটি নিজ হাতে লতাজিকে তুলে দেবেন। সেই ইচ্ছে আর কোনও দিন পূর্ণ হবে না তাঁর। তবে, চেষ্টা কম করেননি তপন। বছরখানেক আগে কলকাতার এক ফটোগ্রাফার বন্ধুর দৌলতে সুরসম্রাজ্ঞীর ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের সঙ্গে কথা হয় শিল্পীর।

তপন জানান, গতবছর ২০ সেপ্টেম্বর হৃদয়নাথের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা হয়েছিল। তিনি বলেছিলেন, দিদির শরীরটা খারাপ। এখন কারও সঙ্গে দেখা করছেন না। যখন সকলের সঙ্গে আবার দেখা করবেন তখন আপনি এসে দিদিকে ছবিটি উপহার দিয়ে যাবেন। আশায় ছিলেন তপন সাহা। কিন্তু রবিবার সকাল ৮টা বেজে ১২মিনিটে সুর সম্রাজ্ঞীর হৃৎস্পন্দন থমকে যাওয়ার সঙ্গে সঙ্গেই ‘কোলাজ সম্রাটে’র আশাও নিভে গেল।

আরও পড়ুন:Rishra: উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিষড়ায় প্রচার তৃণমূলের

সযত্নে রাখা লতাজির সেই ছবির দিকে এখন তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন তপন সাহা। লতাজির হাতে তুলে দেওয়া হল না কোলাজটি। এই আক্ষেপ আজীবন থেকেই যাবে তাঁর।

 

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...