Tuesday, June 23, 2026

বুথে বুথে সশস্ত্র বাহিনী, QRT! পুরনিগমের ভোটে নিরাপত্তা সুনিশ্চিতে কমিশনের দুর্গ

Date:

Share post:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। ১২ ফেব্রুয়ারি রাজ্যের চার পুরনিগমের (শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর, চন্দননগর) নির্বাচন। কলকাতার মতই এবারও রাজ্য পুলিশ (West Bengal State Police) দিয়ে নির্বাচন হবে। অবাধ এবং সুষ্ঠু করতে কমিশন (State Election Commission) বদ্ধ পরিকর।

চার পুরনিগমের নির্বাচনের জন্য রাজ্য পুলিশের ৯ হাজার বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে ৮ হাজার ৫০০ বাহিনী ভোটকেন্দ্রে মোতায়েন থাকছে। বাকি ৫০০ বাহিনী নাকা চেকিং-সহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হবে। এর মধ্যে সশস্ত্র বাহিনী থাকছে ৫ হাজার ৫৫৭। প্রতিটি ভোট কেন্দ্রে সশস্ত্র পুলিশ দায়িত্বে মোতায়েন থাকবে।

কমিশন সূত্রে খবর, চার পুরনিগমে থাকছে মোট ৭৭টি নাকা টিম। কুইক রেসপেন্স টিম (QRT) থাকছে ৪৪টি। ৭৭টি আরটি টিম মোতায়েন করা হবে।

এদিকে বিধাননগর নিয়ে কলকাতা হাইকোর্টে ১৮টি অভিযোগ ছিল। তদন্ত করে ব্যবস্থা নিয়ে কমিশন আদালতে সমস্ত অভিযোগের জবাব দিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- Viral News: বিয়ের ১৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জননী হলেন বিহারের বাসিন্দা

 

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...