Monday, April 6, 2026

carlos brathwaite: ইডেনের নামে নিজের সদ্যোজাত মেয়ের নাম কার্লোস ব্রেথওয়েট

Date:

Share post:

ইডেনের (Eden) নামে নিজের  সদ্যোজাত মেয়ের নাম রাখলেন ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) ক্রিকেটার কার্লোস ব্রেথওয়েট ( carlos brathwaite)। কলকাতার ইডেন গার্ডেন্স সবসময়ই কাছের এই তারকা অলরাউন্ডারের কাছে। ইডেনকে কীভাবেই বা ভুলতে পারেন ব্রেথওয়েট! টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) বেন স্টোকসকে পরপর চারটি ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছিলেন তারকা অলরাউন্ডার। স্বাভাবিকভাবেই ইডেন যে ব্রেথওয়েটের কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে তা বলাই বাহুল্য।

ইডেনের স্মৃতি যে কখনই ভুলতে চাননা  ব্রেথওয়েট সেটা বোঝা গেল তাঁর সিদ্ধান্তেই। ইডেনকে নিজের জীবনের সঙ্গে বরাবরের মতো জড়িয়ে নিয়ে ব্রেথওয়েট নিজের সদ্যজাত কন্যাসন্তানের নাম রাখলেন ইডেন রোজ।

সোশ‍্যাল মিডিয়ায় ব্রেথওয়েট মেয়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, “নামটা মনে রাখবেন। ইডেন রোজ ব্রেথওয়েট।”

 

View this post on Instagram

 

A post shared by Carlos Brathwaite (@ricky.26)

গত রবিবার ব্রেথওয়েটের স্ত্রী প্রথম সন্তানের জন্ম দেন। কন্যা সন্তানের পিতা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান ব্রেথওয়েট।

আরও পড়ুন:Ajinkya Rahane: বিস্ফোরক রাহানে, নাম না করেই বিরাট কোহলির বিরুদ্ধেই তোপ দাগলেন জিঙ্কস

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...