Friday, April 3, 2026

Anubrata Mondal: গরু পাচার কাণ্ডে সোমবার অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব

Date:

Share post:

রাজ্যজুড়ে পুরভোট আসতেই সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রথমে অভিনেতা সাংসদ দেবকে সিবিআই (CBI) তলবের পর এবার গরু পাচার কাণ্ডে তলব করা হল বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। আগামী ১৪ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। তারপরের দিনই অভিনেতা দেবকে ডাকা হয়েছে।

আরও পড়ুন:Group D মামলা: নিয়োগ বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য সরকার

ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সিগুলি সক্রিয় হয়ে ওঠে বলে বারবার রাজনৈতিক মহল থেকে অভিযোগ উঠেছে। সপ্তাহখানেক আগেই অনুব্রতকে সিবিআই (CBI) ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করেছিল। অসুস্থতার কারণে অনুব্রত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেননি। সেই পর্ব  মিটতে না মিটতেই এবার গরু পাচার কাণ্ডে তলব। তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন স্পষ্ট ভাষায় বলেছেন, এই পদক্ষেপে পরিষ্কার হয়ে যাচ্ছে সবটাই রাজনৈতিক চক্রান্ত। ভোট এলেই রাজনৈতিক চক্রান্ত বাড়ে। CBI, ED এখন বিজেপির এজেন্সিতে পরিণত হয়েছে। এসব এজেন্সি দিয়ে তৃণমূলকে ভয় দেখানো যাবে না।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...