Sunday, February 22, 2026

Yogi Adityanath: প্রথমদফার নির্বাচনের দিনই ‘হুমকি’ যোগীর, বাংলাকে নিয়ে অপমানজনক মন্তব্যের বিরোধিতা তৃণমূল-বাম-কংগ্রেসের

Date:

Share post:

যোগীর মন্তব্যের বিরোধিতা তৃণমূল-বাম-কংগ্রেসের।

সকাল থেকে প্রথম দফার ভোটগ্রহণ চলছে উত্তর প্রদেশে (Uttar Predesh)। আর সেইদিনই ভোটারদের রীতিমতো হুমকি দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) একটি ভিডিও (Vedio) বার্তায় পোস্ট করেন যোগী। সেখানে তিনি বলেন, বিজেপিকে (Bjp) ভোট না দিলে, উত্তরপ্রদেশের অবস্থা হবে বাংলা, কেরল এবং কাশ্মীরের মতো। এই টুইট পোস্টের পরেই তাঁর বিরুদ্ধে তুমুল সমালোচনা করে সব দল।

ঠিক কী বলেছেন যোগী?
ভোরে নিজের টুইটার হ্যান্ডেল ভিডিও বার্তায় যোগী আদিত্যনাথ বলেন,
”একটা কথা আপনাদের বলতে চাই, গত পাঁচ বছরে অনেক ভালো কাজ আমরা করেছি। যদি আমাদের আর সুযোগ না দেন, তাহলে এই শ্রম বৃথা যাবে। উত্তরপ্রদেশের অবস্থা বাংলা, কেরল বা কাশ্মীরের মতো হয়ে যেতে সময় লাগবে না।”

কাশ্মীরের সঙ্গে বাংলা এবং কেরলকে একাসনে বসিয়েছেন যোগী। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, উত্তর প্রদেশে মৃতদের গঙ্গায় ভাসিয়ে দেয়। আর বাংলা সিগুলি তুলে সম্মানের সঙ্গে দাহ করে- এটাই বাংলার সঙ্গে যোগী রাজ্যের পার্থক্য। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিকাঠামো সব সূচকেই উত্তরপ্রদেশের থেকে অনেক অনেক এগিয়ে বাংলা।

কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhirranjan Chowdhuri) বলেন, উত্তর প্রদেশেকে যোগী ‘অধমপ্রদেশে’ করে দিয়েছেন। এটা তারই নমুনা। ফের ক্ষমতায় এলো উত্তর প্রদেশেকে আরও অবনতির দিকে ঠেলে দেবে।

সিপিআইএম (Cpim) নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এটা রীতিমতো হুমকি। নির্বাচনের দিন সকালে ভোটারদের হুমকি দিচ্ছেন যোগী। এটাই বিজেপি-র কালচার। এই মন্তব্য বাংলার অপমান।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...