Friday, April 3, 2026

১১ দফা দাবিতে ত্রিপুরার ৫৮ টি ব্লকে তৃণমূলের গণ ডেপুটেশন

Date:

Share post:

১১ দফা দাবীতে ত্রিপুরার (Tripura) ৫৮ টি ব্লকে গণ ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেস(TMC)। বিজেপি(BJP) শাসনে অবহেলিত ত্রিপুরা, উন্নয়ন বলে কিছু নেই, কর্মসংস্থান নেই। এভাবে ত্রিপুরাবাসীর অভাব অভিযোগকে সামনে রেখে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। বুধবার বিডিও অফিসে এই ডেপুটেশন জমা দেন ত্রিপুরার স্টিয়ারিং কমিটির নেতা সুবল ভৌমিক(Subal Bhowmik)।

আগরতলা থেকে ২০০ কিলোমিটার দূরে ধর্মনগরে বিডিও-র দফতরের সামনে মিছিল করে যান তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী- সমর্থকরা। সেখানে ডেপুটেশন এর পরে সুবল ভৌমিক জানান, বিজেপি সরকার শুধু নিজেদের নিয়েই ব্যস্ত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে ঘোরেন। মাটির সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। ত্রিপুরার মানুষ কী অপরিসীম কষ্টে দিন কাটাচ্ছে তা বিজেপি সরকার দেখেও না। সাধারণ মানুষের জন্য কোনো ভাবনাই ত্রিপুরার বিজেপি সরকারের নেই।

আরও পড়ুন:High Court: বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের: হাইকোর্ট

এদিকে ২০২৩ এ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে এরকম আন্দোলন আরও হবে বলে জানিয়েছেন ত্রিপুরার তৃণমুল কংগ্রেস নেতৃত্ব। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরার মানুষকে সঙ্গে নিয়ে আরও শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...