Saturday, April 4, 2026

Weather Forecast: সকাল থেকেই তিলোত্তমার মুখভার, রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

শীতের ইনিংসের শেষ রাউন্ডেও বাধা পশ্চিমী ঝঞ্ঝা। সকাল থেকেই আকাশের মুখভার। বেলা বাড়লেও রোদের দেখা মেলেনি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আর কয়েকঘণ্টার মধ্যেই কলকাতা-সহ সমস্ত শহরতলীতেই ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে।বুধবারের তুলনায় বেড়েছে শহরের সর্বনিম্ন তাপমাত্রাও। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

আরও পড়ুন:West Bengal: নারকেলডাঙা মামলায় ৭ অভিযুক্তের নাম-ছবি দিয়ে হুলিয়া জারি সিবিআইয়ের

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিকে রাজ্যে আগামী কয়েকদিনে, শীতের প্রভাব আরও কমবে। রাতের তাপমাত্রা আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। একইসঙ্গে বৃষ্টির দাপট দেখা যাবে উত্তরের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়ি জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। তবে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের মতো নীচের দিকে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিকে বিগত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টি হয়েছে। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিতে চাষীদের মধ্যেও অনেক ক্ষেত্রে সমস্যা দেখা গিয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পূবালি হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্ঘাতের জেরেই বঙ্গে বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি কাটলে ফের তাপমাত্রা কিছুটা নামবে। ফলে ফুরিয়েও ফুরোচ্ছে না শীত। এখনই বঙ্গ থেকে বিদায় নিচ্ছে না ঠাণ্ডা।তবে জাঁকিয়ে ফের শীত পড়বে কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারেনি আলিপুর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...