Saturday, June 20, 2026

 চার পুরসভার ভোটে রাজ্য পুলিশেই আস্থা কমিশনের

Date:

Share post:

রাত পোহালেই  বিধাননগর সহ রাজ্যের চার পুরসভার ভোট।এই নির্বাচন পর্বে রাজ্য পুলিশই নিরাপত্তায় থাকছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন।

এদিন সকাল থেকেই পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতির বেঞ্চ কমিশনকে জিজ্ঞাসা করেছিল মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা করে চার পুরসভার ভোটে নিরাপত্তার কী ব্যবস্থা হবে। শুনানিতে চার পুরসভার ভোটের নিরাপত্তা নিয়ে বিস্তারিত তথ্য কলকাতা হাইকোর্টে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।কমিশন সূত্রে জানানো হয়েছে, বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল পুরভোট রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই করানো হবে। চার পুরভোটে রাজ্য পুলিশের সঙ্গে থাকছে কমান্ডো, ইএফআর, এসটিএফ।

কমিশন আরও জানিয়েছে, আজ শুক্রবার থেকে স্পর্শকাতর এলাকা ঘুরে দেখবে সিআইডি ও আইবি। ১২ ফেব্রুয়ারি চার পুরসভার ভোটের জন্য আলাদা করে এক জন আইজি অফিসার নিয়োগ করা হচ্ছে। যার তত্ত্বাবধানে থাকবে রাজ্য পুলিশ। এ ছাড়া নিযুক্ত হচ্ছেন একজন আইএএস পদমর্যাদার বিশেষ পর্যবেক্ষক।

রাজ্য পুলিশের ডিজি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবদের নিয়ে দীর্ঘ বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তের কথাই শুক্রবার কলকাতা হাইকোর্টে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...