Saturday, June 13, 2026

India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচেও জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া ( India) । শুক্রবার পোলার্ডদের ৯৬ রানে হারাল রোহিত শর্মার দল। সিরিজের ফলাফল ৩-০। ক‍্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে উচ্ছসিত ভারত অধিনায়ক। ম‍্যাচের সেরা শ্রেয়স আইয়র। সিরিজ সেরা প্রসিদ্ধ কৃষ্ণা।

ম‍্যাচে এদিন প্রথমে ব‍্যাট করতে নেমে ২৬৫ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়স আইয়র এবং ঋষভ পন্থ। ৮০ রান করেন শ্রেয়স। ৫৬ রান করেন পন্থ। ওয়াশিংটন সুন্দর করেন ৩৩ রান। ৩৮ রান করেন দীপক চাহার। তবে এদিনও ব‍্যাট হাতে ব‍্যর্থ বিরাট কোহলি। শূন‍্য রান করেন তিনি। ১৩ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ১০ রান করেন শিখর ধাওয়ান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট নেন জেসন হোল্ডার। দুটি করে উইকেট নেন জোসেপ এবং ওয়ালস। একটি করে উইকেট নেন স্মিথ এবং অ‍্যালন।

জবাবে ব‍্যাট করতে ১৬৯ রানে গুটিয়ে যায় ক‍্যারিবিয়ানদের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে লড়াই চালান ওডেন স্মিথ এবং নিকোলাস পোরান। ৩৪ রান করেন পোরান। স্মিথ করেন ৩৬ রান। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা। দুটি করে উইকেট নেন দীপক চাহার এবং কুলদীপ যাদব।

আরও পড়ুন:মনিকা বাত্রার করা মামলায় দোষী সাব্যস্ত হলেন সৌম্যদীপ রায়

Related articles

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...