Saturday, June 13, 2026

মনিকা বাত্রার করা মামলায় দোষী সাব্যস্ত হলেন সৌম্যদীপ রায়

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সের সময় ( Tokyo Olympics) থেকেই তারকা টেবিল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা( Manika Batra) ও ভারতীয় দলের কোচ সৌম্যদীপ রায়ের (Soumyadeep Roy) মধ্যে সংঘাত ছিল অব্যাহত। ঘটনার চলছিল মামলাও। আর এবার সেই মামলার বিষয়ে বড় সিদ্ধান্ত নিল দিল্লি হাইকোর্ট। সেই মামলায় ম্যাচ গড়াপেটায় দোষী সাব্যস্ত হলেন সৌম্যদীপ। এর ফলে কড়া শাস্তি হতে পারে সৌম‍্যদীপের। এছাড়াও টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ কমিটিকেও ছ’মাসের জন্য নির্বাসিত করেছে দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়েছে, সংস্থার কাজ পরিচালনার জন্য এক সপ্তাহের মধ্যে নিয়োগ করা হবে প্রশাসক।

জাস্টিস রেখা পাল্লি মনিকা বাত্রার হয়ে দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছিলেন। আর এই নিয়ে গত নভেম্বরে সুপ্রিম কোর্টের জাস্টিস বিক্রমজিত সেনের অধীনে তিন সদস্যের কমিটি মনিকা বাত্রার এই পিটিশন পর্যবেক্ষণ করেন।সমস্ত অভিযোগ পর্যালোচনা করে দিল্লি হাইকোর্ট জাতীয় টেবিল টেনিস ফেডারেশনকে সাসপেন্ড করেছেন। আর সেখানে এক অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের কথা ঘোষণা করেছে হাইকোর্ট।

গত বছর সেপ্টেম্বর মাসে মনিকা বাত্রা একটি মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, জাতীয় দলের তৎকালীন কোচ সৌম্যদীপ রায় তাঁকে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের একটি ম্যাচ ছেড়ে দিতে বলেন। মনিকা অলিম্পিক্স সিঙ্গলসে সৌম্যদীপের কোচিংয়ে খেলতে অস্বীকার করেন। জাতীয় দলের কোচের অধীনে খেলতে অস্বীকার করায় মনিকাকে শোকজ করে টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া।

আরও পড়ুন:Surajit Sengupta: অতি সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্ত, হাসপাতালে দেখতে গেলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...