Thursday, May 14, 2026

lata mangeshkar : বায়োপিকে লতার চরিত্রে হেমা মালিনী! চিত্রনাট্য দেখছে মঙ্গেশকর পরিবার

Date:

Share post:

লতা মঙ্গেশকরকে  ( lata mangeshkar ) নিয়ে বায়োপিক তৈরি হতে চলেছে। বলিউড সূত্রে জানা গিয়েছে বিশিষ্ট তিন পরিচালক লতার বায়োপিক নিয়ে আগ্রহ দেখিয়েছেন। তবে শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছিঁড়বে তা নির্ভর করছে মঙ্গেশকর পরিবারের উপরে। কারণ মঙ্গেশকর পরিবার চিত্রনাট্য খুঁটিয়ে দেখে তবেই এ কাজে অনুমতি দেবে বলে জানা গিয়েছে।

সুরসম্রাজ্ঞীকে  নিয়ে বায়োপিক তৈরির ব্যাপারে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন পরিচালক  রাকেশ ওম প্রকাশ মেহেরা (Rakesh Omprakash Mehra), আনন্দ এল রাই (Anand L Rai) ও সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali)। জানা গিয়েছে সঞ্জয় লীলা বনশালি লতার বায়োপিক নিয়ে গত দশ বছর ধরে রিসার্চের কাজও শুরু করে দিয়েছেন। কিন্তু এখন সবই নির্ভর করছে মঙ্গেশকর পরিবারের সম্মতির উপরে।  পরিবার ঘনিষ্ঠের তরফে জানা যাচ্ছে, ‘লতাদিদি’র বায়োপিক নিয়ে উৎসাহী তারা। লতার পরিবার চায়, বড় আকারেই তৈরি হোক এই বায়োপিক। সেই সঙ্গে লতার চরিত্রে  কে অভিনয় করবেন তা নিয়েও ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। বলিউডে গুঞ্জন, এক সাক্ষাৎকারে হেমা মালিনী(Hema Malini) লতার চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন।

গত রবিবার প্রয়াত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। সাত দশকেরও বেশি সময় ধরে  বলিউডে কাজ করেছেন তিনি। খুব ছোট থেকেই লতার জীবন ছিল কঠিন লড়াইয়ে ভরা। তাঁর ছোটবেলাটা খুব সুখকর ছিল না। বাবা দীননাথ মঙ্গেশকর মারা যাওয়ায় মাত্র ১৩ বছর বয়সেই তাঁকে সংসারের হাল ধরতে হয়েছিল। লতার পরিবারে তখন বিধবা মা আর ছোট ছোট ভাইবোন। তাদের দায়িত্ব এসে পড়ল ছোট্ট লতার (Lata Mangeshkar) ঘাড়ে। লতার হাতে একমাত্র ছিল গান। কিন্তু রোজগারের পরিমাণ বাড়াতে গিয়ে তিনি ফিল্মেও ঢুকেছিলেন। যদিও আটটি ছবিতে কাজ করেও সাফল্যের মুখ দেখেননি তিনি। এমনকী তাঁর জীবনের প্রথম গানও রিলিজ হয়নি। সেটিও বাদ গিয়েছিল ছবি থেকে। পরবর্তী কালের সুরসম্রাজ্ঞীর জীবনের সেই প্রথম গানটি ছিল– ‘নাচু ইয়া গদে’; একটি মারাঠি ছবির জন্য গানটি গেয়েছিলেন তিনি। তবে লতার বাবা এবং মা কেউই চাইতেন না যে, তাঁদের মেয়ে গানকে পেশা হিসেবে নিক, গান গেয়ে রোজগার করুক। কিন্তু কালে-কালে সেই  তিনিই হয়ে উঠেছিলেন সুরসম্রাজ্ঞী

 

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...