Tuesday, June 23, 2026

মণিপুরে দু’দফাতেই ভোটের নির্ঘন্ট বদল

Date:

Share post:

বৃহস্পতিবার উত্তরপ্রদেশে প্রথম দফা দিয়ে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট শুরু হয়ে গেল। বিধানসভা ভোট হবে উত্তর-পূর্বের ছোট রাজ্য মণিপুরেও। তবে পূর্বঘোষিত ভোটের দিন বদল হল মণিপুরে। দু’টি পর্বেই এই রাজ্যে ভোট হবে। নতুন ভোটের দিন হয়েছে ২৮ ফেব্রুয়ারি ও ৫ মার্চ।

আরও পড়ুন:মুকুল বিজেপি নাকি তৃণমূল? আজ বিধানসভায় ফয়সালা জানাবেন অধ্যক্ষ

এর আগে নির্বাচন কমিশনের নির্ঘন্ট অনুসারে প্রথম দফার ভোট হওয়ার কথা ছিল ২৭ ফেব্রুয়ারি ও শেষ দফার ভোটের দিন ছিল ৩ মার্চ। প্রথম দফার ভোট রবিবার পড়ায় সেই দিন পরিবর্তনের আর্জি জানিয়েছিল স্থানীয় খ্রিষ্টান সংগঠন। তাদের সেই অনুরোধ মেনে নতুন দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ফল ঘোষণা ১০ মার্চ।



Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...