Monday, April 6, 2026

মুকুল রায় আছেন বিজেপিতেই, বিরোধীদের পিটিশন খারিজ অধ্যক্ষের

Date:

Share post:

বিজেপিতেই(BJP) রয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়(Mukul Roy)। উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর শুক্রবার চূড়ান্ত ফয়সালায় বিধানসভার অধ্যক্ষ (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banarjee) স্পষ্ট ভাবে একথা জানিয়ে দিলেন।

এদিন বিধানসভায় মুকুল মামলায় সিদ্ধান্ত জানানোর সময় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “মুকুল রায়ের দলত্যাগ ও তৃণমূল যোগ নিয়ে যে অভিযোগ করা হয়েছিল, তার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ ও নথি দিতে পারেনি। তাই এই মামলা আমি খারিজ করলাম।” এদিন বিধানসভার অধ্যক্ষ এই রায় ঘোষণার পর তৃণমূল(TMC) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) বলেন, “অধ্যক্ষ সবদিক বিচার বিবেচনা করেই এই রায় দিয়েছেন৷ তাঁর রায় সবাইকে মেনে নিতে হবে৷”

আরও পড়ুন:“এক ব্যক্তি এক পদ” সমর্থন করে না তৃণমূল, স্পষ্ট করলেন ফিরহাদ হাকিম

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে বিজেপির (BJP) টিকিটে জয়ী হওয়ার পর মুকুল তৃণমূলে (TMC) যোগ দেন বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তৃণমূল ভবনে যাওয়ার বিষয়টি একান্তই ‘‘রাজনৈতিক সৌজন্য’’ বলে দাবি করেছেন মুকুল রায়ের আইনজীবীরা। যা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। দল বদলের অভিযোগে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়ে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি, মুকুল রায় এখন কোন দলে আছেন, তা নিয়ে একটি মামলার পর্যবেক্ষনে সুপ্রিম কোর্ট (Suprime Court) অধ্যক্ষকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানিয়েছিল। তবে বিরোধীদের আবেদন খারিজ করে অধ্যক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুকুল বিজেপিতেই।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...