Monday, April 6, 2026

Bangladesh: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা নেমে ২৭

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি,ঢাকা:

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭১। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২৬৮ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জনে। শুক্রবার বাংলাদেশ স্বাস্থ্য অধি দফতরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনাক্তের হার ১৫.৪৬ শতাংশ।

শুক্রবার স্বাস্থ্য অধি দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন রোগী শনাক্তের সংখ্যা এক দিনের ব্যবধানে কমেছে প্রায় দুই হাজার।

বৃহস্পতিবার রোগী শনাক্ত হয়েছিলেন ৭ হাজার ২৬৪ জন। এই নিয়ে ৮ দিন ধরে করোনা শনাক্তের সংখ্যা ১০ হাজারের নিচে। দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে। ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরেই ছিল।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৭ জনের মধ্যে পুরুষ ১৫ জন ও নারী ১২ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ১৪ জন ঢাকার। এ ছাড়া চট্টগ্রামে ৫ জন, খুলনায় ৪, সিলেটে ২ এবং রাজশাহী ও বরিশালে ১ জন করে মারা গেছেন।

সংক্রমণের শুরু থেকে এখনও পর্যন্ত দেশে মোট ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ লাখ ৫৫ হাজার ৯৮১ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৭১ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৫৩ জন।

 

 

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...