Tuesday, March 31, 2026

সশস্ত্র বাহিনী নিয়ে বুথে প্রবেশ, জিতেন্দ্র তিওয়ারিকে নোটিশ পুলিশের, কমিশনে অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

আসানসোলের(Asansol) ২৭ নম্বর ওয়ার্ডে ফের উত্তেজনা। সশস্ত্র বাহিনী নিয়ে বুথে ঢোকার অভিযোগে আসানসোলে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে(Jitendra Tiwari) নোটিশ দিল পুলিশ। পাশাপাশি ওই ওয়ার্ডে বহিরাগত ঢোকানোর অভিযোগ উঠেছে বিজেপি(BJP) প্রার্থী চৈতালি তিওয়ারির(Chaitali Tiwari) স্বামী জিতেন্দ্রর বিরুদ্ধে। ঘটনার জেরে বিজেপি প্রার্থীর স্বামীকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল(TMC) কর্মীরা। সব মিলিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই ওয়ার্ডে। গোটা ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্রকে বুথ থেকে বের করে দেয় পুলিশ। পাশাপাশি আসানসোলে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নোটিশ দিল পুলিশ। পাশাপাশি এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে জিতেন্দ্র তিওয়ারি বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তৃণমূল।

পাশাপাশি, ভোট চলাকালীন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি প্রার্থী না হয়েও বিভিন্ন জায়গায় ঘুরছেন। এই ঘটনার জেরে পুলিশ তাকে নোটিশ দিতে আসে। বলা হয় তিনি নির্দিষ্ট ওয়ার্ডের বাইরে বেরোতে পারবেন না। যদিও তিনি তা গ্রহণ করেননি বলে দাবি করেছেন অগ্নিমিত্রা।

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...