Monday, April 6, 2026

পুলিশের হস্তক্ষেপে ভেস্তে গেল শওকত মোল্লাকে খুনের ছক, গ্রেফতার ৩

Date:

Share post:

কয়েক লক্ষ টাকার বিনিময়ে তাঁকে খুনের ষড়যন্ত্র করা হয়েছে। সম্প্রতি ক্যানিং পূর্বের (Canning Purba) বিধায়ক শওকত আলি মোল্লা (Saokat Molla) এই অভিযোগ করেছেন। অভিযোগের তীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) বিরুদ্ধে। ইতিমধ্যেই জীবনতলা থানার পুলিশ (Jibantala Police Station) তিন জনকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দু’জন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী। যে তিন জন গ্রেফতার হয়েছেন তারা হলেন আশরাফ সর্দার, মোজাফফর মোল্লা ও আসমত শেখ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের ফোনে আড়িপাতে। তৃণমূল বিধায়ককে খুনের পরিকল্পনার কথা ফাঁস হয়ে যায়। সেই ঘটনা  জেনে যাওয়ার পরই ৩ অভিযুক্ত এবং আরও এক ব্যক্তি দিল্লি পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। এরপর পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে চারটি বন্দুক, কয়েক রাউন্ড গুলি এবং একটি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই ভোট মিটল ৪ পুরনিগমে, চন্দননগরে সবুজ আবিরে দেখা গেল প্রার্থীকে

ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla) জানান, পুলিশের তৎপরতায় খুনের পরিকল্পনা ভেস্তে গিয়েছে। ধৃতদের মধ্যে দু’জন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী। একজনের বিরুদ্ধে বেশ কয়েকটি খুনের অভিযোগও রয়েছে। সে আগে খুনের অভিযোগে জেলও খেটেছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...