Wednesday, June 24, 2026

Surajit Sengupta: এখনও সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্ত

Date:

Share post:

এখনও সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta)। শারীরিক অবস্থা খুব একটা উন্নতি হল না প্রাক্তন ফুটবলারের। এখনও ভেন্টিলেশনে রয়েছেন তিনি। শনিবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

শনিবার হাসপাতালের তরফ থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, এই মুহূর্তে অ্যাসিস্ট কন্ট্রোল মেকানিক্যাল ভেন্টিলেশনে রয়েছেন সুরজিৎ সেনগুপ্ত। হৃদযন্ত্রের অবস্থার অবনতির কারণে ভেন্টিলেশন আরও জরুরি হয়ে পড়েছে তাঁর। ভেন্টিলেশনের মাধ্যমে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৩ শতাংশ রয়েছে। সুরজিৎ সেনগুপ্তের ট্রাকিয়োস্টমি করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শারীরিক সমস্যার কারণে করা যায়নি। শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়েছে। এখনও হাল্কা জ্বর রয়েছে তাঁর। তাঁর মুত্র নির্গমন অস্বাভাবিক। চিকিৎসক অজয়কৃষ্ণা সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে তাঁর। একই সঙ্গে তাঁর দেখভাল করছেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্য চিকিৎসকেরা।

গত শুক্রবার হাসপাতালে সুরজিৎ সেনগুপ্তকে দেখতে গিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এসএসকএম হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গিয়ে দেখে আসেন তাঁকে।

আরও পড়ুন:IPL: আইপিএলের মেগা নিলামে প্রথমদিনে অবিক্রিত ঋদ্ধিমান, সুরেশ রায়না, স্টিভ স্মিথ, শাকিব আল হাসানরা

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...