Wednesday, June 24, 2026

IPL: আইপিএলের মেগা নিলামে প্রথমদিনে অবিক্রিত ঋদ্ধিমান, সুরেশ রায়না, স্টিভ স্মিথ, শাকিব আল হাসানরা

Date:

Share post:

শনিবার সকাল দিয়েই শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২২ ( IPL 2022) মেগা নিলাম। সেই মেগা নিলামের প্রথম দিনই দল পেলেন না বিশ্বের একাধিক তারকা ক্রিকেটার। তাঁদের মধ্যে অন্যতম হল ঋদ্ধিমান সাহা (Wriddhiman saha), সুরেশ রায়না ( Suresh Raina), বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান ( Shakib al Hasan) , অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ(Steve Smith), দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার (David Miller)।

গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নেমেছিলেন ঋদ্ধি। কিন্তু শনিবার আইপিএলের মেগা নিলামে ঋদ্ধিমান সাহার জন্য বিড করল না কোনও দলই। সঞ্জীব গোয়েঙ্কার লখনউ বা কেকেআর কেউই ঋদ্ধির প্রতি আগ্রহ দেখাল না। ওপরদিকে সুরেশ রায়নার। নিলামের প্রথম দিন সুরেশ রায়নার জন‍্য ঝাপাল না তাঁর পুরোনো দল সিএসকেও। একই অবস্থা বাংলাদেশের শাকিব আল হাসানেরও। শাকিবকে নিয়ে প্রতিবছর আইপিএলেই আগ্রহ থাকে। আইসিসির টি-২০ ক্রিকেটের অলরাউন্ডারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শাকিব। একদিনের ক্রিকেটে অলরাউন্ডারদের ক্রমতালিকায় রয়েছেন শীর্ষে। তাও আইপিএলের কোনও দলই তাঁকে নিতে আগ্রহ দেখাল না প্রথমদিন।

আরও পড়ুন:IPL: মুম্বইয়ে রেকর্ড অর্থে ইশান, রাজস্থানে প্রসিদ্ধ কৃষ্ণা, চ‍্যাহাল, হায়দরাবাদে ভুবনেশ্বর কুমার

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...