Wednesday, June 24, 2026

২৩ হাজার কোটি টাকার দুর্নীতি গুজরাটে, তৎপর সিবিআই

Date:

Share post:

শিল্পপতি নীরব মোদি, বিজয় মালিয়ার বিপুল জালিয়াতি ইতিমধ্যেই দেখেছে দেশ। এরই মাঝে গুজরাটে প্রকাশ্যে এল আরও বড় ব্যাংক জালিয়াতি(Bank fraud) তথ্য। মোদির রাজ্য গুজরাটের এবিজি শিপইয়ার্ডের (ABG Shipyard) বিরুদ্ধে ২৮টি ব্যাঙ্কের মোট ২২ হাজার ৮৪২ কোটি টাকা জালিয়াতির অভিযোগ উঠল। এই ঘটনায় সিবিআই(CBI) অভিযোগ এনেছে ওই জাহাজ নির্মাণ সংস্থার তিন কর্ণধার ঋষি অগরওয়াল, সন্থানম মুথুস্বামী ও অশ্বিনী কুমারের বিরুদ্ধে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এবিজি গ্রুপের এবিজি শিপইয়ার্ড লিমিটেড কোম্পানি জাহাজ নির্মাণ ও মেরামতির কাজ করে। এই সমস্যার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নিলেও সেই ধার শোধ করেনি সংস্থা। জানা গিয়েছে স্টেট ব্যাংক থেকে এই সংস্থা দিন নিয়েছে ২ হাজার ৯২৫ কোটি টাকা। আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছে ৭ হাজার ৮৯ কোটি টাকা, আইডিবিআই (IDBI) ব্যাঙ্ক থেকে জাহাজ নির্মাণ সংস্থাটি ঋণ নিয়েছে ৩ হাজার ৬৩৪ কোটি টাকা। ১ হাজার ৬১৪ কোটি টাকা ঋণ নিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা থেকে, ১ হাজার ২৪৪ কোটি নিয়েছে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক থেকে এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক থেকে নিয়েছে ১ হাজার ২২৮ কোটি টাকা। বিপুল পরিমাণ এই ঋণের কোনও টাকায় শোধ দেওয়া হয়নি। যার জেরে সংস্থার কর্ণধারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই।

আরও পড়ুন: প্রয়াত মধ্যবিত্তকে দু’চাকার স্বপ্ন দেখানো রাহুল বাজাজ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

সিবিআইয়ের দায়ের করা এফআইআর-এ বলা হয়েছে, “২০১৯ সালের ১৮ জানুয়ারিতে আরনেস্ট অ্যান্ড ইয়ং এলপি একটি ফরেনসিক অডিট রিপোর্ট জমা দেয়। এই রিপোর্টে বলা হয়েছে, এপ্রিল ২০১২ থেকে জুলাই ২০১৭, এই সময়পর্বে অভিযুক্তরা যৌথভাবে ব্যাঙ্ক তহবিলের যথেচ্ছ অপব্যবহার, বিশ্বাস লঙ্ঘন ও তহবিলের অবৈধ ব্যবহার করেছে। যে উদ্দেশ্যে ব্যাঙ্কগুলি ঋণ দিয়েছিল তা করা হয়নি। পাশাপাশি ঋণের অপব্যবহার এবং সময়মত সুদ-সহ কিস্তির টাকাও দেওয়া হয়নি।”

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...