Monday, April 6, 2026

Municipal Election 2022 : রোদ ঝলমলে শিলিগুড়িতে উৎসবের মেজাজে হচ্ছে পুরভোট

Date:

Share post:

কড়া পুলিশ পাহারায় প্রায় নির্বিঘ্নেই ভোটগ্রহণ চলছে শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি ওয়ার্ডে (Municipal Election 2022 )। শনিবার সকাল ৭টা থেকেই ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ভোটারদের উৎসাহী লাইন নজরে পড়ে। তারই মধ্যে বুথের সামনে দাঁড়িয়ে থাকা নিয়ে কযেকটি ওয়ার্ডে গোলমাল হয়েছে। সকাল ৯টা নাগাদ শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে কিছু গোলমালের খবর আসে।

 

টানা কয়েকদিনের বৃষ্টির পর এদিন শিলিগুড়ির আবহাওয়া বেশ রোদ ঝলমলে। ফলে সকাল থেকেই উৎসবের মেজাজে ভোটদান চলছে শিলিগুড়িতে। এদিন শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডের বুথেই পুলিশের নিরাপত্তা ব্যবস্থা দেখার মতো। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বেলা ১২টা পর্যন্ত ভোটগ্রহণের হার প্রায় ৪৩ শতাংশ।

একদিকে তৃণমূল নেতা গৌতম দেবের সামনে নিজের বিধানসভার পরাজয়ের স্মৃতিকে ছাপিয়ে পুরসভা দখলের লড়াই। অন্যদিকে অশোক ভট্টাচার্যের কাছে আজকের লড়াই মর্য়াদার ব্যাপার। কারণ, অশোকবাবু দাবি করেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁকে এবার পুরভোটে দাঁড়াতে অনুরোধ করেছেন। বিজেপি গত লোকসভা ভোট ও বিধানসভায় শিলিগুড়িতে জিতলেও পুরসভায় কতটা কী করতে পারে সেটাও দেখার বিষয়।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...