Tuesday, March 31, 2026

বীরভূমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাব, তবে বিরোধীশূন্য পুরসভা চাই না, বলছে তৃণমূল

Date:

Share post:

যেভাবে মনোনয়নপত্র জমা দিয়ে সটান তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দলীয় কার্যালয়ে হাজির হয়ে বিরোধী প্রার্থীদের কর্মী-সমর্থক নিয়ে যোগদানের হিড়িক চলছে জেলা জুড়ে, তাতে কেউ বলতে পারছে না, আদপে জেলার পাঁচটি পুরসভার ক’টিতে ভোট হবে! ইতিমধ্যে সিউড়ি পুরসভার (Suri Municipality) ৮ টি ওয়ার্ড  বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের দখলে চলে এল বলে সূত্রের খবর। ওয়ার্ডগুলি হল  ৬, ৭, ৮, ১৫, ১৬, ১৭, ২০,২১। ৮ নং ওয়ার্ডের পর বেশি রাতে সিউড়ির ১৬ নং ওয়ার্ডে বিজেপি (BJP) প্রার্থী অপর্ণা দাস বিধায়ক বিকাশ রায়চৌধুরির হাত ধরে তৃণমূলে যোগদান করেন। অপর্ণা দাস বলেন, তিনি  আগে তৃণমূলে ছিলেন। প্রলোভনের ফাঁদে পড়ে বিজেপির প্রার্থী হন। শুক্রবার মনোনয়নপত্র প্রত‍্যাহার করবেন। সিউড়িতে আট ও ষোলোর পর আরও ছ’টি ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দিতায় জয়ী হল তৃণমূল। প্রতিক্রিয়া চাইলে সিউড়ির বিধায়ক তথা জেলাপরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরি বলেন, এখন সবাই  গান গাইছে ‘আমায় একটু জায়গা দাও। তোমার মন্দিরে বসি।’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবই, তবে বিরোধীশূন্য পুরসভা চাই না। কাজের সমালোচনা না হলে ভালো লাগে? কিন্তু বিরোধীদের সংগঠন নেই। পেশাদারিত্ব নেই। শখের দল করলে হবে? মানুষ মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের পাশে। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার জন‍্য পাঁচ লক্ষ টাকা ভরে দেওয়া। মহিলাদের হাতখরচ দেওয়া। এসব কোন দল করতে পেরেছে?

রামপুরহাটেও একইভাবে বৃহস্পতিবার সন্ধেয় তৃণমূলে (Trinamool Congress) যোগদান করেন সিপিএম  প্রার্থী  রূপা হাজরা। পাশাপাশি মনোনয়নপত্রে তথ‍্য গোপন করার জন‍্য বাছাইপর্বে চার নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী হেমা হরিজনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন মহকুমা রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক সাদ্দাম নাভাস। শুক্রবার রামপুরহাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সন্দীপ চক্রবর্তী বাড়ি থেকে বাইক চালিয়ে সটান রামপুরহাট দলীয় কার্যালয়ে হাজির হয়ে তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। সন্দীপবাবু বলেন, আমি নিজেই চলে এসে আমাকে দলে নেওয়ার জন‍্য অনুরোধ করি। এর ফলে এগারো নং ওয়ার্ডে থাকল শুধুমাত্র কংগ্রেস (Congress) প্রার্থী অমল শেখ। তিনি আগে তৃণমূলে ছিলেন। তাঁর পুরানো দলে ফিরে আসার  সম্ভাবনা দেখা দিয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি এদিন রামপুরহাট পুরসভার আঠারো নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী দীনেশ মণ্ডলের নির্বাচনী এজেন্ট নারায়ণ মণ্ডল, ওই ওয়ার্ডের বিজেপি যুব মোর্চার সম্পাদক শুভজিৎ মণ্ডল তৃণমূলে যোগদান করেন।

আরও পড়ুন: সশস্ত্র বাহিনী নিয়ে বুথে প্রবেশ, জিতেন্দ্র তিওয়ারিকে নোটিশ পুলিশের, কমিশনে অভিযোগ তৃণমূলের

অন‍্যদিকে, রামপুরহাট পুরসভার (Rampurhat Municipality) লোকো পাড়ার ত্রিশজন এবং  শ্রীফলা এলাকার ষোলোজন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। বিজেপির জেলা সহসভাপতি শ্রাবস্তী বন্দ‍্যোপাধ‍্যায় মুখোপাধ‍্যায় ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী। তিনি  আক্ষেপ করে বলেন, আমাকে একাই প্রচার করতে হবে। কর্মী-সমর্থক কেউ থাকল না। দুবরাজপুর পুরসভার আপাতত পাঁচ, আট, নয়, চোদ্দো, পনেরো-সহ মোট পাঁচটি ওয়ার্ডে তৃণমূল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বলে জানান,  তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায়।

 

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...