Friday, April 3, 2026

weather -winter : পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই ফিরল শীত, কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হাওয়া

Date:

Share post:

পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই ফিরল শীত। শনিবার (weather -winter) সকাল থেকেই কাঁপুনি ধরাচ্ছে কনকনে উত্তুরে হাওয়া । আলিপুর আবহাওয়া দফতরের  পুর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে আবারও শীত ফিরেছে বঙ্গে। আগামী কয়েকদিন মারাত্মক ঠাণ্ডা থাকবে। তাপমাত্রা একধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গে শুক্রবার রাত থেকেই তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে। বৃষ্টির সম্ভাবনা এখন একেবারেই নেই বললেই চলে।  ফলে শুষ্ক আবহাওয়ায় জমিয়ে ঠাণ্ডা পড়তে চলেছে । সপ্তাহের শেষে তাপমাত্রা থাকতে পারে ১২/১৩ ডিগ্রির কাছাকাছি।

যদিও আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে শীত ফিরলেও তা দীর্ঘস্থায়ী হবে না। কয়েকদিন থাকবে। তারপর এবারের মত পাকাপাকি বিদায় নেবে শীত। হাওয়া অফিস জানিয়েছে গতকাল অর্থাৎ শুক্রবার থেকেই রাতের তাপমাত্রা নামতে শুরু করেছে। কিন্তু সকালের তাপমাত্রা খুব একটা কমবে না। অর্থাৎ দিনের বেলায় গরম অনু্ভূত হলেও শীত শীত ভাব থাকবে রাতে। এই রকম ঠান্ডা -গরম আবহাওয়া চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত । মঙ্গলবারের পর থেকে শীত আর থাকবে না বলেই মনে করা হচ্ছে।

এদিকে দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির সম্ভাবনা নেই, ঠিক তেমনই বৃষ্টি নেই উত্তরবঙ্গেও। শনিবার দিনভর উত্তরবঙ্গের আকাশ ছিল ঝকঝকে । মেঘের ছিটেফোঁটাও নেই । ফলে আজ থেকে উত্তরবঙ্গেও ঠান্ডা বেশ জমিয়েই পড়েছে । যা চলবে আরো বেশ কয়েক দিন ।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...