Saturday, April 4, 2026

Ashok-Budhadev: কেমন হল ভোট? অশোককে ফোনে জানতে চাইলেন বুদ্ধদেব

Date:

Share post:

রাজ্যজুড়ে যখন জোড়া ফুলের দাপট। তখনও শিলিগুড়িতে লালপতাকা ধরে রেখেছিলেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya) । এবারের পুরভোটে অবশ্য আর লড়তে চাননি তিনি। কিন্তু নিজে ফোন করে তাঁকে নির্বাচনে লড়ার পরামর্শ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। ভোটের পরে তাই অশোক ভট্টাচার্যকেই ফোন করে বুদ্ধদেব জানতে চাইলেন, “কেমন হল ভোট?”। সূত্রের খবর, বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের।

কী কথা হয়েছে তাঁদের মধ্যে? তা অবশ্য জানাননি অশোক ভট্টাচার্য। তবে, সাংবাদিকদের তিনি বলেছেন, তাঁরা ভাল সংখ্যা নিয়ে বোর্ড গড়তে পারবেন। প্রয়োজনে কংগ্রেসের সহযোগিতা চাইবেন। যদিও অশোক ভট্টাচার্য এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন- সোমবার চার পুরসভার ভোট গণনা, স্ট্রং রুম ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...