Saturday, April 4, 2026

Behala Death: স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে মৃত্যু! বেহালায় চাঞ্চল্য

Date:

Share post:

সাঁতার জানতেন। রবিবার, দুপুরে বেহালার (Behala Death) জেমস লং সরণির ভৈরব পুকুরে সাঁতরে এপার-ওপার করছিলেন স্থানীয় বাসিন্দা উজ্জ্বল রায় (Ujjwal Ray)। হঠাৎই জলে তলিয়ে যান তিনি। এলাকাবাসী দেখতে পেয়ে তৎক্ষণাৎ হাজির হন। কিন্তু তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। বেহালা (Behala) থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর সেখানে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। তিনটে নাগাদ বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরি নামিয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কী কারণে ওই ব্যক্তি সাঁতার জানা সত্ত্বেও ডুবে মারা গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে কারণ জানা যাবে বলে মনে করছে তদন্তকারীরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...