Saturday, April 4, 2026

বিশেষভাবে সক্ষম বলে শুনতে হত কটূক্তি, প্রতিবাদ করায় ব্যাপক মারধর কিশোরকে

Date:

Share post:

প্রতিদিন বাড়ি থেকে বের হলেই তাকে কটূক্তি শুনতে হতো। প্রতিবাদ করায় মার খেতে হল বিশেষভাবে সক্ষম ওই কিশোরকে। ঘটনাটি ঘটেছে হাওড়ার(Howrah) বাঁকড়ায়। কিশোরকে মারধরের গোটা ঘটনাই  (Bankra)সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে।

বাঁকড়ার (Howrah Bankra) নিউ মণ্ডলপাড়ায় ১২ বছরের ওই কিশোরের একটি হাত ছোট। সে তার দুটো হাত ভালোভাবে ঠিকঠাক কাজ করে না। কিশোরের পরিবারের সদস্যদের অভিযোগ, বাইরে বের হলেই তাকে এলাকার কয়েকজন যুবক প্রতিদিন গালিগালাজ করার পাশাপাশি মারধরও করত। শনিবার রাতে সে বাইরে বের হলে ৩ জন যুবক তাঁকে গালিগালাজ শুরু করে এবং বিশেষভাবে সক্ষম ওই যুবককে মারতে মারতে বাড়ি নিয়ে আসে। এরপর পরিবারের সদস্যরা ওই যুবকদের থামাতে আসলে তাদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: Goa: জাল ভিডিও ছড়িয়ে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা, আপ-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ (Police)। সঙ্গে সঙ্গে আহতদের ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনায় বাঁকড়া আউটপোস্টে লিখিত অভিযোগ করেছে কিশোরের পরিবার। ওই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...