Friday, April 3, 2026

Vidyasagar Setu : রবিবার সকাল ৮টা থেকে ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু 

Date:

Share post:

আজ, রবিবার ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) বা দ্বিতীয় হুগলি সেতু (2nd Hooghly Bridge)। সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত দুদিক থেকেই দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে । জিওমেট্রিক্যাল সার্ভের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে এ’দিন।

ফলে যাদের প্রয়োজন তাদের এদিন সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত অন্য রাস্তা ব্যবহার করতে হবে। তার ফলে এ জে সি বোস রোড ধরে জিরুট আইল্যান্ডের দিক থেকে দ্বিতীয় হুগলি সেতু-গামী যানবাহনগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে যানবাহনগুলি সেন্ট জর্জেস রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারে।

এদিকে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার কারণে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে খিদিরপুর রোড, এ জে সি বোস রোড, জিরুট আইল্যান্ড, সেন্ট জর্জেস রোডে।

কেপি রোড ধরে আসা গাড়িকে ওয়াই পয়েন্ট থেকে ফারলং রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে সেগুলি রেড রোড ধরে হাওড়া যেতে পারে।

জে এন আইল্যান্ডের দিক থেকে কে পি রোড ধরে দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলিকে ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে সেগুলি স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারে।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...