Wednesday, June 24, 2026

BJP : সুকান্ত-অমিতাভদের চ্যালেঞ্জ জয়প্রকাশের: ভরাডুবির দায় বর্তমান শীর্ষ নেতাদের নিতে হবে

Date:

Share post:

পুরভোটে ভরাডুবির জন্য কটাক্ষ করে অমিত মালব্য (Amit Malviya), অমিতাভ চক্রবর্তী (Amitav chakraborty), সুকান্ত মজুমদারদের (Sukanta Majumdar) কাঠগড়ায় তুললেন বহিষ্কৃত জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar)৷পুরভোটের ফল প্রকাশের পরই মুখ খুললেন তিনি। বললেন, রাজভবন, হাইকোর্ট দেখিয়ে পার পাবেন না রাজ্য বিজেপির বর্তমান শীর্ষ নেতারা৷ সন্ত্রাসের কথা বলেও তাঁদের রেহাই মিলবে না৷ আমি মুখ খুলে ছিলাম৷ সত্যি কথা বলেছিলাম৷ আমাকে চক্রান্ত করে সাসপেন্ড করা হয়েছে৷ যাঁরা ঠান্ডা ঘরে বসে বড়বড় কথা বলেছেন, এই হারের দায় তাঁদেরই নিতে হবে৷

আরও পড়ুন- পুলওয়ামার ভয়াবহ স্মৃতি স্মরণ করে টুইটে শ্রদ্ধা অভিষেকের
দলীয় নেতৃত্বের মধ্যে, সংগঠন চালানো নিয়ে কিছুদিন আগে একাধিক ক্ষোভ উগরে দেন জয়প্রকাশ ও রীতেশ৷ তারপরই দল তাদের সাসপেন্ড করে৷ সোমবার চার পুরসভায় পরাজয়ের পর যেভাবে সুকান্ত-অমিতাভদের আক্রমণ করলেন, তাতে এই বিভেদ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...