Saturday, April 4, 2026

চার পুরনিগমে তৃণমূলের জয় জয়কার, মা-মাটি-মানুষকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

চার পুরনিগমের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা পাওয়ার পর আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি ও চন্দননগরের মানুষকে ট্যুইট করে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গণনার শুরু থেকেই এগিয়ে ছিল তৃণমূল। বেলা বাড়তেই ফলাফলের চিত্রটা স্পষ্ট হয়ে যায়। বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি ও আসানসোল পুরনিগমে সবুজ ঝড় উঠতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে একটি ট্যুইট করেন।

আরও পড়ুন:Goutam Dev-Siliguri :  বৃত্ত সম্পূর্ণ হলো, দিদির উন্নয়নের স্বপ্নকে নিয়ে এগিয়ে যাব : গৌতম দেব

এদিন পরপর দুটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। প্রথমটিতে লেখেন, ‘আবারও মা, মাটি, মানুষের অপ্রতিরোধ্য জয়। আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি এবং চন্দননগরের জনগণকে পুরসভার নির্বাচনে তৃণমূলপ্রার্থীদের উপর তাঁদের আস্থা রাখার জন্য আমরা আন্তরিক অভিনন্দন জানাই।’

দ্বিতীয়টিতে মমতা লেখেন, ‘আমরা আমাদের উন্নয়ন কাজকে আরও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। মা, মাটি, মানুষের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা রইল।’


তৃণমূল ব্রিগেডের কাছে ধুয়ে মুছে সাফ চারটি গুরুত্বপূর্ণ পুরনিগম। শিলিগুড়ির মতো শক্ত বাম দূর্গও ছিনিয়ে নিল তৃণমূল। এই প্রথমবার শিলিগুড়িতে পুরবোর্ড গঠন করবে তারা। গত বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকালেও দেখা যাবে, উত্তরের এই শহরের পুরনিগমের প্রায় সব ওয়ার্ডেই এগিয়ে ছিল বিজেপি। এবার বদলে গেল সেই ছবিটা। শিলিগুড়িতে ৪৭টি আসনে মধ্যে ৩৭টি তৃণমূলের দখলে। বিজেপি পেয়েছে ৫টি, সিপিএম ৪টি এবং কংগ্রেস পেয়েছে একটি আসন।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...