Saturday, April 4, 2026

নির্দল ইস্যুতে আসন্ন পুরভোটে দলের বিক্ষুব্ধদের কড়া বার্তা পার্থর

Date:

Share post:

বিধাননগর, আসানসোল (Asansole), চন্দননগর (Chandannagar), শিলিগুড়ি (Siliguri) পুরভোটে বিপুল জয় পেয়েছে জোড়া ফুল শিবির। আঁচড় কাটাতে পারেনি বিরোধীরা। কোথাও ১টা, কোথাও ২টো কোথাও সর্বোচ্চ ৫টি আসন নিয়েই খুশি থাকতে হয়েছে বাম, বিজেপি, কংগ্রেসকে। এরপরের লক্ষ্য ২৭ ফেব্রুয়ারি। বাকি ১০৮ টি পুরসভা নির্বাচন। আর সেই ভোটে বিক্ষুব্ধ তৃণমূলদের নির্দল হয়ে মনোনয়ন পেশ অস্বস্তি বাড়াচ্ছে শাসকদলের। এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের জন্য এবার স্পষ্ট বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

সোমবার সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আগামী ২৭ ফেব্রুয়ারি পুরসভার যে নির্বাচনগুলো সেই নির্বাচনে আমরা দলের তরফ থেকে জেলার মাধ্যমে যে তালিকা পাঠিয়েছিলাম এবং যাঁরা সর্বভারতীয় তৃণমূলের প্রার্থী হিসাবে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়াই করছেন, তাঁরা ছাড়া যাঁরা নির্দল হিসাবে বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছেন। তাঁদের আমরা অনুরোধ করেছি নাম প্রত্যাহার করার জন্য। আমরা ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি। আবার বলছি, আজকে থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে দলের প্রার্থীর সমর্থনে তাঁরা আবেদন জানাবেন। যদি তাঁরা আবেদন না জানান, সেই সমস্ত দলীয় চিহ্নিত কর্মী বা নেতা যাঁরা নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন বা তাঁদের আত্মীয়রা দাঁড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা ৪৮ ঘণ্টা পর আমরা নেব।’

পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, প্রত্যেক তৃণমূল কর্মীকে দলীয় অনুশাসন মেনে চলতে হবে। দল যাকে উপযুক্ত মনে করেছে, তাঁকেই প্রার্থী করেছে। প্রকৃত তৃণমূল কর্মী হিসাবে প্রত্যেককে তা মেনে নিতে হবে। তা না হলেই ব্যবস্থা। যারা নির্দল প্রার্থী হয়েছেন, তাঁদের সঙ্গে দলীয় নেতারা কথা বলবেন। তাঁর ক্ষোভ-বিক্ষোভের কথা শোনা হবে।’

আরও পড়ুন- অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন দাবি করেও হারলেন অশোক, কংগ্রেস বলছে দম্ভই পরাজয়ের কারণ

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...