Saturday, March 14, 2026

High Court: SSC-নিয়োগের দুটি মামলায় CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

SSC-নিয়োগের দুটি মামলাতেই CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। আর কে বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি ভেঙে গ্রুপ-ডি নিয়োগ মামলায় ফের সিবিআইকে (CBI)অনুসন্ধানের নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের (Abhijit Gangopadhyay) সিঙ্গল বেঞ্চ। চাকরির পিছনে কি টাকার লেনদেন? পুনরায় সিবিআই-কেই এই বিষয়ে তদন্ত করে দেখতে নির্দেশ হাইকোর্টের। খতিয়ে দেখে ১৬ মার্চের মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (CBI) প্রাথমিক রিপোর্ট দিতে নির্দেশ আদালতের। রাজ্যের তরফে আদালতের এই নির্দেশের উপর অ্যাডভোকেট জেনারেল স্থগিতাদেশের আর্জি জানালেও তা খারিজ করে দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সিঙ্গল বেঞ্চ।

আদালতের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার মধ্যেই সিবিআই-এর ডিরেক্টর অনুসন্ধান কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের সঙ্গে যোগাযোগ করে সব নথি সংগ্রহ করবেন। তারা নির্দেশের প্রেক্ষিতে কী পদক্ষেপ করেছে সিবিআই, তা জানাতে হবে বুধবার সকালের মধ্যে। যদি সিবিআই-এর ডিরেক্টর এদিন রাত ৯টার মধ্যে নির্দেশ কার্যকর করতে না পারেন, তাহলে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের সঙ্গে বুধবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে দেখা করে সব নথি সংগ্রহ করবেন।

আরও পড়ুন:‘এইসব লোকেদের নিয়ে কেডিএসএ গ্যাং ধেই ধেই করে নেচেছিল’, কটাক্ষ তথাগতর

অনুসন্ধান কমিটির যদি কোনও অফিস থাকে, তাহলে সেখানে কমিটির সদস্য ছাড়া আর কেউ থাকতে পারবেন না। অফিসের বাইরে এখন থেকেই সিআরপিএফ মোতায়েন থাকবে। গ্রুপ-ডি নিয়োগ (Group-D Recruitment) মামলায় দুর্নীতির অভিযোগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সিঙ্গল বেঞ্চ ৫৭৩ জনের চাকরি বাতিলেরও নির্দেশ দেয় এবং অবিলম্বে তাদের বেতন বন্ধেরও নির্দেশ দেয় আদালত।

গ্রুপ সি-তেও সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। তদন্তে নজরদারি করবেন সিবিআই অধিকর্তা। ভুয়ো নিয়োগের অভিযোগে ৩৫০ জনের চাকরি বাতিল করা হয়েছে। তাঁদের বেতন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে বলে হয়েছে বেতন ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন জেলা স্কুল পরিদর্শক। এই মামলারও পরবর্তী শুনানি ১৫ মার্চ।

spot_img

Related articles

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...