Saturday, April 4, 2026

India Team: পরিবর্তিত হল শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সিরিজের সূচি

Date:

Share post:

পরিবর্তিত হল শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে দু’টি দ্বি-পাক্ষিক সিরিজের সূচি। টেস্ট (Test) নয়, টি-২০ (T-20) সিরিজ দিয়ে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা ( India-Srilanka) সিরিজ। মঙ্গলবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের (Bcci) তরফ থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-২০ এবং দুটি টেস্ট ম‍্যাচের সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল।

২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ। ২৪ তারিখ প্রথম ম‍্যাচ খেলা হবে লখনউতে। ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি পরপর ম‍্যাচ দুটি  হবে ধরমশালায়। ওপর দিকে ৪ মার্চ প্রথম টেস্ট হবে মোহালিতে। সেটিই হবে বিরাট কোহলির শততম টেস্ট ম‍্যাচ।  ১২ মার্চ হবে বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট। যা হতে চলেছে দিন রাতের টেস্ট। ১২ মার্চ থেকে শুরু সেই গোলাপি বলের টেস্ট।

একনজরে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের সূচি:-
২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): প্রথম টি-২০ লখনউ।

২৬ ফেব্রুয়ারি (শুক্রবার): দ্বিতীয় টি-২০ ধরমশালা।

২৭ ফেব্রুয়ারি (শনিবার): দ্বিতীয় টি-২০ ধরমশালা।

টেস্ট সিরিজের সূচি:-

৪-৮ মার্চ (শুক্রবার- মঙ্গলবার): প্রথম টেস্ট (মোহালি)।

১২-১৬ মার্চ (শনিবার- বুধবার): দ্বিতীয় টেস্ট (ডে-নাইট, বেঙ্গালুরু)।

আরও পড়ুন:India Team: কোহলিকে নিয়ে অহেতুক লেখালেখি বন্ধ হোক, ওয়েস্ট ইন্ডিজ ম‍্যাচের আগে বললেন রোহিত


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...