Friday, March 6, 2026

আফগানিস্তানের পাশে ভারত, আগামী সপ্তাহ থেকেই পৌঁছবে গম

Date:

Share post:

তালিবানের (Taliban) শাসনে আফগানিস্তান (Afghanistan)। আফগানিস্তান তালিবান জঙ্গি গোষ্ঠীর হাতে যাওয়ার পর থেকেই আফগান সরকারের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বরাদ্দ অর্থের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল আন্তর্জাতিক সংস্থা আইএমএফ (International Monetary Fund)। তারপর থেকেই চরম আর্থিক সংকটে দক্ষিণ এশিয়ার এই দেশ। দেখা দিয়েছে খাদ্য সংকট ও দারিদ্রতা। এমতাবস্থায় আফগানিস্তানে প্রয়োজনীয় ওষুধ,চিকিৎসা এবং গম পাঠানোর উদ্যোগ নিয়েছিল ভারত। কিন্তু তা পাঠানো সম্ভব হয়নি পাকিস্তানের কারণে। নিজেদের ভূখণ্ড ভারতকে ব্যবহার করতে দিতে রাজি ছিল না পাকিস্তান (Pakistan)।

পরে আন্তর্জাতিক স্তরে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার ভয়ে ভারতের প্রস্তাবে রাজি হয়েছিল ইসলামাবাদ। তারপর বেশ কিছু জটিলতার কারণে বিমানে ওষুধ পাঠালেও গম পাঠাতে পারেনি ভারত। তবে সোমবার এক আধিকারিক জানিয়েছেন, সম্ভবত আগামী সপ্তাহ থেকেই আফগানিস্তানের (Afghanistan) গম পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। পাকিস্তান হয়ে আফগানিস্তান পৌঁছবে ভারতের পাঠানো গম।

আরও পড়ুন: TMCP: প্রেসিডেন্সির লাল দুর্গে ফুটলো ঘাসফুল, প্রথমবার খুলল তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট

দ্বিপাক্ষিক সমঝোতা অনুযায়ী, ভারতকে ওয়াঘা সীমান্ত (Wagah Border) হয়ে পাকিস্তানের সড়কপথের মাধ্যমে ৩০ দিনের মধ্যে গম আফগানিস্তানে পাঠাতে হবে বলে জানা গিয়েছে। আফগানিস্তানে গম পাঠানো নিয়ে শুক্রবার ভারত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সঙ্গে একটি মউ চুক্তি সাক্ষর করেছে। আফগানিস্তানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের হাতে গম হস্তান্তরিত হবে। পরে তারা আফগানবসীকে সেই গম বিতরণ করবে।

 

spot_img

Related articles

৬০ লক্ষ মানুষের ভোটাধিকার না থাকলে কীভাবে ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ নির্বাচন: প্রশ্ন মেনকার

সংবিধান আর আইন। এই দুই নিয়েই তাঁর জীবন। এবার আদালতের পাশাপাশি মানুষের জন্য ন্যায় প্রতিষ্ঠা ও বাংলার মানুষের...

তেল আভিভে ক্ষেপণাস্ত্র হামলা আইআরজিসির, ভারত মহাসাগরে ফের ইরানি যুদ্ধজাহাজ!

সপ্তম দিনে পড়ল ইরান বনাম ইজরায়েল- আমেরিকা সংঘর্ষ (Iran-Israel-US Conflict)। শুক্রবার সকালে নেতানিয়াহুর দেশের বাণিজ্য কেন্দ্র তেল আভিভ...

তালিকায় নাম নেই! ধর্নামঞ্চে হাজির মিশনের মহারাজ, বিজেপিকে নিশানা মমতার

এসআইআরের জেরে ভোটার তালিকায় নাম নেই উত্তর ২৪ পরগনার মিনাখাঁর রামকৃষ্ণ সারদা মিশনের (Ramkrisha Sarada Mission) প্রেসিডেন্টেরও। শুক্রবার,...

বঙ্কিমচন্দ্র ‘বঙ্কিম চন্ট’, রামকৃষ্ণ হলেন ‘রাম চন্দ্র’! বাংলায় এসে বিজেপির মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর প্রতিবাদ তৃণমূলের

মোদির (Narendra Modi) বঙ্কিম দা মন্তব্যের পর বাংলায় এসে উত্তরাখণ্ডের বিজেপির মুখ্যমন্ত্রী (Pushkar Singh Dhami) ফের অপমান করলেন...