Wednesday, June 24, 2026

TMCP: প্রেসিডেন্সির লাল দুর্গে ফুটলো ঘাসফুল, প্রথমবার খুলল তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট

Date:

Share post:

বামেদের দুর্গ হিসেবে পরিচিত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে(Presidency University) এবার সরকারিভাবে যাত্রা শুরু করতে চলেছে তৃণমূলের(TMC) ছাত্র সংগঠন টিএমসিপি(TMCP)। প্রথমবার তৃণমূল ছাত্রপরিষদের ইউনিট খোলা হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার থেকে এখানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল তৃণমূলের ছাত্র সংগঠন। অর্থাৎ বলাই যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) ঘিরে দেশজুড়ে যে উন্মাদনা তৈরি হয়েছে প্রেসিডেন্সির লাল দুর্গেও সেই উন্মাদনার আঁচ পৌঁছে গেল।

তৃণমূল ছাত্র সংগঠনের এই ইউনিটের সভাপতি হয়েছেন শুভম গাঙ্গুলি(Shuvam Ganguly)। সহ-সভাপতি পদে রয়েছেন অনিকেত দাস, মৃত্যুঞ্জয় কুমার মন্ডল ও অর্কপ্রভ মজুমদার। সাধারণ সম্পাদক হয়েছেন রাহুল চক্রবর্তী। সেক্রেটারি হয়েছেন তিনজন অঙ্কন দাস, শ্রীদিপ মন্ডল ও কল্লোল কর্মকার। কোষাধ্যক্ষ পদে ফারহান মমতাজ ও এক্সিকিউটিভ সদস্য পদে রয়েছেন আরো ৭ জন। সংগঠনের দাবী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথমবার বাম বিরোধী কোনও সংগঠন হিসেবে তৃণমূল ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ ইউনিট গঠন করছে। মঙ্গলবার থেকে সভাপতিসহ পূর্ণাঙ্গ ইউনিট বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেছে।

আরও পড়ুন:High Court: SSC-নিয়োগের দুটি মামলায় CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, এর আগেও প্রেসিডেন্সিতে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলপন্থীদের দাপট দেখা গিয়েছিল। ২০১৪-১৫ সালে কখনও PUSA আবার কখনও ঐক্যবদ্ধ ছাত্রমঞ্চ নামে প্রতিনিধিরা লড়াই করে দু একটি জায়গায় নির্বাচিত হলেও TMCP-র সরাসরি আত্মপ্রকাশে সকলেই উজ্জীবিত। লালগড়ে সবুজ ঝড় তোলাই এখন লক্ষ্য।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...